Title: ব্যবস্থাপনা পরিচালক
Company Name: SME Foundation
Vacancy: --
Age: 50 to 60 years
Job Location: Dhaka
Salary: Tk. 344900 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাজীবনের সকল স্তরে কমপক্ষে দু'টি প্রথম বিভাগ/শ্রেণিসহ সকল পরীক্ষায়
অন্যূন দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: প্রাইভেট সেক্টর এবং এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে
অভিজ্ঞতা: প্রাইভেট সেক্টর এবং এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে কমপক্ষে ২০ (বিশ) বছর চাকুরীর অভিজ্ঞতা। দারিদ্র্য বিমোচন, জনগণের জীবনযাত্রার মান ও আয় বৃদ্ধি, দেশজ উৎপাদন বৃদ্ধি, সরকারি ও বেসরকারি খাতে শিল্পায়নে তাঁর অবদানের বিষয় আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
বয়স: বয়সসীমা ৫০-৬০ বছর (২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী)। শিল্পায়ন এবং/অথবা এসএমই উন্নয়নে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স পরিচালক পর্ষদ শিথিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি উদ্যোক্তা উন্নয়ন সংস্থা, যা কোম্পানী আইন-১৯৯৪ এর ২৮ ধারার আওতায় অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশন সারাদেশে নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদানসহ বিদ্যমান মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করে। এই ফাউন্ডেশন পণ্যের মানোন্নয়ন ও বহুমুখীকরণসহ স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রয়-বিপণন, প্রান্তিক উদ্যোক্তাদের অনুকূলে সহজশর্তে ঋণ বিতরণ, এসএমই বিষয়ক গবেষণা ও নীতি সহায়তা প্রদান ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসএমই ফাউন্ডেশনের 'ব্যবস্থাপনা পরিচালক' পদে চুক্তিভিত্তিতে নিয়োগের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রধান নির্বাহী হিসেবে ব্যবস্থাপনা পরিচালক ফাউন্ডেশনের সংঘবিধি ও চাকুরী বিধিমালাসহ সংশ্লিষ্ট বিধি-বিধানের আলোকে কার্যসম্পাদন করবেন এবং কার্যাবলীর জন্য তিনি সরাসরি পরিচালক পর্ষদের নিকট দায়বদ্ধ থাকবেন।
বেতন কাঠামো: সর্বসাকুল্যে মাসিক ৩,৪৪,৯০০/- (তিন লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত) টাকা। এছাড়া ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী সার্বক্ষনিক গাড়ীসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ হবে ০৩ (তিন) বছর। চাকুরিকাল ০৬ (ছয়) মাস সম্পূর্ণ হওয়ার পর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে অবশিষ্ট সময়ের জন্য নিয়োগ চুড়ান্ত অনুমোদন (Confirm) করা হবে। পরবর্তীতে পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।