Title: ব্যবস্থাপনা পরিচালক
Company Name: SME Foundation
Vacancy: --
Age: At least 45 years
Job Location: Dhaka (Agargaon)
Salary: Negotiable
Experience:
অভিজ্ঞতা:
বয়স:
এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি উদ্যোক্তা উন্নয়ন সংস্থা, যা কোম্পানী আইন-১৯৯৪ এর ২৮ ধারার আওতায় অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
এসএমই ফাউন্ডেশন সারাদেশে নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদানসহ বিদ্যমান মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করে।
এই ফাউন্ডেশন পণ্যের মানোন্নয়ন ও বহুমুখীকরণসহ স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রয়-বিপণন, প্রান্তিক উদ্যোক্তাদের অনুকূলে সহজশর্তে ঋণ বিতরণ, এসএমই বিষয়ক গবেষণা ও নীতি সহায়তা প্রদান ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসএমই ফাউন্ডেশনের 'ব্যবস্থাপনা পরিচালক' পদে চুক্তিভিত্তিতে নিয়োগের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
প্রধান নির্বাহী হিসেবে ব্যবস্থাপনা পরিচালক ফাউন্ডেশনের সংঘবিধি ও চাকুরী বিধিমালাসহ সংশ্লিষ্ট বিধি-বিধানের আলোকে কার্যসম্পাদন করবেন এবং কার্যাবলীর জন্য তিনি সরাসরি পরিচালক পর্ষদের নিকট দায়বদ্ধ থাকবেন।
প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ হবে ০৩ (তিন) বছর।
চাকুরিকাল ০৬ (ছয়) মাস সম্পূর্ণ হওয়ার পর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে অবশিষ্ট সময়ের জন্য নিয়োগ চূড়ান্ত অনুমোদন (Confirm) করা হবে।
পরবর্তীতে পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।