Title: Senior Digital Marketing Specialist
Company Name: WYZEEK
Vacancy: 2
Age: At least 25 years
Job Location: Khulna
Salary: Negotiable
Experience:
Published: 2026-06-24
Application Deadline: 2026-06-30
Education:
কোম্পানি সম্পর্কে:
WYZEEK একটি দ্রুত বর্ধনশীল আইটি এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আন্তর্জাতিক মান বজায় রেখে ডেটা-ড্রিভেন মার্কেটিং সলিউশন প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ক্রমবর্ধমান টিমের জন্য আমরা একজন দক্ষ "সিনিয়র ডিজিটাল মার্কেটার" খুঁজছি, যিনি আমাদের বিভিন্ন গ্লোবাল প্রজেক্ট ও অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের নেতৃত্ব দেবেন।
দায়িত্বসমূহ (Key Responsibilities):
ক্যাম্পেইন ম্যানেজমেন্ট: গুগল অ্যাডস এবং মেটা অ্যাডস-এ এন্ড-টু-এন্ড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি তৈরি, লঞ্চ এবং স্কেলিং করা।
ফানেল অপটিমাইজেশন: ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের মতো আন্তর্জাতিক বাজারের জন্য প্রফিটেবল অ্যাফিলিয়েট মার্কেটিং ফানেল তৈরি ও পরিচালনা করা।
ট্র্যাকিং ও অটোমেশন: GoHighLevel, Binom এবং Make.com-এর মতো টুলস ব্যবহার করে নিঁখুত ডেটা ট্র্যাকিং এবং ওয়ার্কফ্লো অটোমেশন নিশ্চিত করা।
অ্যানালাইটিক্স: CPA, CPL, ROAS এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মেট্রিক্স বিশ্লেষণ করে ডেটা-ড্রিভেন অপটিমাইজেশন সিদ্ধান্ত নেওয়া।
A/B টেস্টিং: সর্বোচ্চ কনভার্সন রেট নিশ্চিত করতে অ্যাড কপি, ক্রিয়েটিভ এবং ল্যান্ডিং পেজের নিয়মিত টেস্টিং করা।
রিপোর্টিং: ম্যানেজমেন্টের জন্য প্রপার ড্যাশবোর্ড কলাম সাজানো এবং নিয়মিত পারফরম্যান্স রিপোর্ট প্রদান করা।
যোগ্যতা ও দক্ষতা (Requirements & Qualifications):
ডিজিটাল মার্কেটিং বা মিডিয়া বায়িং-এ ন্যূনতম ৩-৫ বছরের প্রফেশনাল অভিজ্ঞতা।
গুগল এবং মেটা অ্যাডস-এ বড় বাজেটের ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার প্রমাণিত রেকর্ড।
অ্যাডভান্সড কনভার্সন ট্র্যাকিং, পিক্সেল সেটআপ এবং সার্ভার-সাইড ট্র্যাকিং সম্পর্কে গভীর ধারণা।
অ্যান্টি-ডিটেক্ট ব্রাউজার (যেমন: AdsPower) এবং বিভিন্ন ট্র্যাকিং সফটওয়্যারের কাজের অভিজ্ঞতা একটি বড় প্লাস পয়েন্ট।
উচ্চমানের বিশ্লেষণী ক্ষমতা (Analytical mindset) এবং প্রবলেম-সলভিং দক্ষতা।
ইংরেজিতে চমৎকার যোগাযোগ দক্ষতা (যেহেতু আন্তর্জাতিক মার্কেট নিয়ে কাজ করতে হবে)।
সুবিধাসমূহ (Benefits):
আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক বেতন কাঠামো।
খুলনার সোনাডাঙ্গায় আমাদের অফিসে একটি চমৎকার, কোলাবোরেটিভ এবং প্রফেশনাল কাজের পরিবেশ।
টেকনিক্যাল স্কিল এবং ক্যারিয়ার গ্রোথের জন্য পর্যাপ্ত সুযোগ।