Title: মার্কেটিং অফিসার - ইন্টেরিয়র প্রজেক্ট (Marketing Officer - Interior Projects)
Company Name: Pacific Furniture Interior and Door
Vacancy: 1
Age: At least 25 years
Job Location: Lakshmipur
Salary: Negotiable
Experience:
শিক্ষাগত যোগ্যতা:
মার্কেটিং বা যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক (Graduation) অথবা বিজনেস স্টাডিজে ডিপ্লোমা (মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে (বিশেষ করে ফার্নিচার, ইন্টেরিয়র বা রিয়েল এস্টেট সেক্টরে) ন্যূনতম ২ থেকে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চমৎকার যোগাযোগ দক্ষতা এবং ক্লায়েন্ট কনভিন্স করার ক্ষমতা থাকতে হবে।
নিজস্ব মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
কর্মস্থল: লক্ষ্মীপুর সদর (কাজের প্রয়োজনে বাইরে যাতায়াত করতে হবে)
কোম্পানি পরিচিতি: প্যাসিফিক ফার্নিচার ইন্টেরিয়র অ্যান্ড ডোর লক্ষ্মীপুরের একটি স্বনামধন্য ফার্নিচার উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। ফার্নিচারের পাশাপাশি আমরা অত্যন্ত সুনামের সাথে আধুনিক ইন্টেরিয়র ডিজাইন ও সেবা প্রদান করে আসছি। আমাদের ইন্টেরিয়র প্রজেক্টগুলোর পরিধি বৃদ্ধি এবং নতুন ক্লায়েন্ট আকর্ষণের জন্য আমরা একজন লক্ষ্য-নির্ধারিত, চটপটে এবং অভিজ্ঞ মার্কেটিং অফিসার খুঁজছি।
প্রধান দায়িত্বসমূহ:
সম্ভাব্য কর্পোরেট ও রিটেইল ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করা এবং প্রতিষ্ঠানের ইন্টেরিয়র সেবাসমূহ চমৎকারভাবে উপস্থাপন করা।
নতুন প্রজেক্টের উৎস সন্ধান করা এবং লক্ষ্মীপুর ও এর আশেপাশের এলাকায় নিয়মিত ফিল্ড ভিজিট করা।
ক্লায়েন্টের চাহিদা বুঝে ডিজাইন টিমের সাথে সমন্বয় করা এবং প্রজেক্ট ফাইনাল করতে ভূমিকা রাখা।
প্রতিষ্ঠানের মাসিক ও বাৎসরিক সেলস টার্গেট অর্জনে সক্রিয় অবদান রাখা।
বেতন ও সুযোগ-সুবিধাসমূহ:
বেতন: আলোচনা সাপেক্ষে (যোগ্য প্রার্থীর জন্য আকর্ষণীয় ও সম্মানজনক মূল বেতন)।
ভাতা ও কমিশন:
কাজের প্রয়োজনে যাতায়াত ও মোবাইল খরচের জন্য আকর্ষণীয় টিএ/ডিএ (TA/DA)।
প্রতিটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করার ওপর আকর্ষণীয় সেলস কমিশন (Sales Commission)।
উৎসব বোনাস (১ বছর সম্পূর্ণ হওয়ার পরে):
পবিত্র রমজানের ঈদে মূল বেতনের ৫০%
পবিত্র কুরবানীর ঈদে মূল বেতনের ৪০%