প্যারামেডিক(Paramedic)

Job Description

Title: প্যারামেডিক(Paramedic)

Company Name: Village Education Resource Center (VERC)

Vacancy: 10

Age: Na

Job Location: Chapainawabganj, Naogaon, Rajshahi

Salary: Tk. 20000 - 30000 (Monthly)

Experience: --

Published: 2026-05-20

Application Deadline: 2026-06-07

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর-০১২৭৫-০০৫২৩-০০০১৭। এছাড়াও সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজ কল্যাণ মন্ত্রাণালয়ের অধিনে নিবন্ধিত প্রতিষ্ঠান। যার সনদ নাম্বার পর্যায়ক্রমে -১৩৩ এবং ঢ-০২২৮২/৮৯। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) কর্তৃক বাস্তবায়নাধীন 'প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা' কার্যক্রমের আওতায় শূন্য পদে জরুরী ভিত্তিতে সৎ, উদ্যোমী, পরিশ্রমী ও কর্মঠ জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নেলিখিত পদের জন্য আগ্রহী বাংলাদেশী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

দায়িত্বের সারাংশ (Job Summary):

সংস্থার ঋণ কার্যক্রমের আওতাধীন সদস্য ও তাদের পরিবারের সদস্যদের এবং কর্মএলাকার স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহী জনগোষ্ঠীকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা প্রদান করা। প্যারামেডিকগণ প্রধানত শাখা পর্যায়ে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন এবং কার্যক্রম বাস্তবায়ন, সেবাপ্রদান, মনিটরিং, সমন্বয়, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুতকরণে ভূমিকা রাখবেন।

দায়িত্বাবলী ও কর্মপরিধি (Job Responsibilities):

১. স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা ও প্রাথমিক সেবা: প্রতি কর্মদিবসের প্রথমভাগে সমিতিতে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে আগত সদস্যদের রক্তচাপ (বিপি), ডায়াবেটিস, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন এবং প্রেগনেন্সিসহ বিভিন্ন প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করা এবং পুষ্টি অবস্থার পরিমাপ করা। অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি পরামর্শ দেওয়া এবং জটিল রোগীদের স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রেফার করা।

২. মাতৃত্ব ও শৈশবকালীন স্বাস্থ্যসেবা: গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবা (ANC), নিরাপদ প্রসব সংক্রান্ত পরামর্শ, দুগ্ধদানকারী মায়েদের প্রসবোত্তর সেবা (PNC) এবং ৫ বছরের কম বয়সী শিশুদের গ্রোথ মনিটরিং ও প্রমোশন (GMP) করা। বয়স উপযোগী শিশুর খাদ্য ও পুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করা।

৩. উঠান বৈঠক ও সচেতনতামূলক সেশন: সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সমিতিতে নারী ও কিশোরীদের অংশগ্রহণে উঠান বৈঠকের আয়োজন করা। একইভাবে কিশোরদের জন্য পৃথক উঠান বৈঠকের মাধ্যমে সেশন পরিচালনা করা। মাতৃত্বকালীন, শৈশবকালীন, কৈশোরকালীন ও প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি; গর্ভকালীন প্রতিবন্ধকতার ধরন, কারণ ও প্রতিকার; ব্যক্তিগত পরিচ্ছন্নতা (হাইজিন), নিরাপদ খাদ্য ও পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সিটিজেন চার্টার নিয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা।

৪. পুষ্টি ও হাইজিন প্রদর্শনী: শিশুদের বয়স উপযোগী খাদ্য প্রস্তুতি প্রণালী (IYCF), সঠিক নিয়মে হাত ধোয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা।

৫. স্ট্যাটিক ক্লিনিক পরিচালনা: মাসে কমপক্ষে ১৬টি কর্মদিবসে বিকেল ৩:০০টা হতে ৫:০০টা পর্যন্ত শাখা অফিসের নির্ধারিত স্থানে স্ট্যাটিক ক্লিনিক আয়োজন করে রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি পরামর্শ প্রদান করা।

৬. স্বাস্থ্য ক্যাম্প আয়োজন: বার্ষিক পরিকল্পনা অনুযায়ী সরকারি বা বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গাইনি, শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ ও জেরিয়াট্রিক (Geriatric/প্রবীণ) বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা।

৭. চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন: স্থানীয় সরকারি বা বেসরকারি চক্ষু হাসপাতালের সাথে সমন্বয়ের মাধ্যমে চক্ষু ক্যাম্প আয়োজন করা, ছানি রোগী শনাক্ত করা, অপারেশনের ব্যবস্থা করা এবং আর্থিক ব্যবস্থাপনা তদারকি করা।

৮. সুরক্ষা সেবা প্রদান: সংস্থার সকল সদস্যকে পিকেএসএফ-এর সুরক্ষা সেবা নীতিমালা ও বীমা কার্যক্রম সম্পর্কে সচেতন করা এবং উপযুক্ত সদস্যদের বীমা দাবি পরিশোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

৯. রেফারেল ও ফলোআপ সেবা: গুরুত্বর, জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগী এবং প্রবীণ ব্যক্তিদের সঠিক সময়ে স্থানীয় সরকারি/বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেফার করা, সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং চিকিৎসার ফলোআপ করা।

১০. নেটওয়ার্কিং ও সংযোগ স্থাপন: স্থানীয় সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে সংযোগ স্থাপন এবং নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত জাতীয় দিবসসমূহ উদযাপনের উদ্যোগ গ্রহণ করা।

১১. রোগ মনিটরিং: কর্মএলাকায় যেকোনো ধরনের সংক্রামক ব্যাধি, মহামারি বা রোগের প্রাদুর্ভাবের ওপর নজরদারি করা এবং হালনাগাদ তথ্য সংরক্ষণ করা।

১২. মাতৃ-শিশু মৃত্যুর তথ্য সংরক্ষণ: কর্মএলাকার মাতৃ-মৃত্যু ও শিশু-মৃত্যুসহ যেকোনো ধরনের মৃত্যুর হালনাগাদ রেকর্ড রাখা।

১৩. তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি: প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণধর্মী মাসিক ও প্রদেয় প্রতিবেদন প্রস্তুত করা।

১৪. অন্যান্য দায়িত্ব: সংস্থা কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য দায়িত্বাবলী পালন করা।



Job Other Benifits:
    • শিক্ষানবীশকালীন ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং শিক্ষানবীশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে মূল্যায়নের ভিত্তিতে মাসিক বেতন ২৫,০০০-৩০,০০০/- টাকা প্রদান করা হবে। এছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, স্টাফ কল্যান তহবিলের সুবিধা প্রাপ্য হবেন এবং স্বাস্থ্য কল্যান তহবিল এর নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ এর সুবিধাদি প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs