Title: পরামর্শক
Company Name: Naripokkho
Vacancy: 1
Age: At least 25 years
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience:
Published: 2026-05-17
Application Deadline: 2026-05-23
Education:
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (সমাজবিজ্ঞান, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান বা অন্য কোন প্রাসঙ্গিক বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে)
অভিজ্ঞতা:
জেন্ডার বিষয়ে জ্ঞান, নারীর উপর সহিংসতা বিষয়ে কাজের দক্ষতা এবং সরকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে কাজের অভিজ্ঞতা
'নারীর উপর সহিংসতা' বিষয়ে নারীপক্ষ'র এ যাবৎকালের কাজের মূল্যায়ন বিষয়ক পরামর্শক আবশ্যক
সংগঠন: নারীপক্ষ
সংগঠন বিবরণ: নারীকে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অধিকার সম্পন্ন নাগরিক ও মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নারীপক্ষ ১৯৮৩ সাল থেকে কাজ করে আসছে। প্রতিষ্ঠার ৪২ বছর যাবত নারীপক্ষ নারী-অধিকার প্রতিষ্ঠায় দেশীয় এবং আন্তর্জাতিক আন্দোলনে ভূমিকা রেখে আসছে। নারীপক্ষ'র কাজের মূল ক্ষেত্রের একটি হচ্ছে "সহিংসতামুক্ত নারীর জীবন"।
উদ্দেশ্য: নারীর উপর সহিংসতা প্রতিরোধে নারীপক্ষ'র গত ৪২ বছরের কাজের মূল্যায়ন করা
মূল দায়িত্ব সমূহ:
সংশ্লিষ্ট বিষয়ে নারীপক্ষ'র এযাবৎ কালে সম্পাদিত কার্যক্রমের তথ্য উপাত্ত পর্যালোচনা করা এবং সংশ্লিষ্ট বিষয়ে নারীপক্ষ'র সমাপ্ত প্রকল্প ও কর্মসূচির সমাপনী প্রতিবেদন এবং চলমান কার্যক্রম পর্যালোচনা করা;
নারীপক্ষ'র সাথে যুক্ত সকল নেটওয়ার্ক, মোর্চা, ফোরাম ও সহযোগী সংগঠনের সাথে আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করা;
সরকারি ও বেসরকারি পর্যায়ে নারীর উপর সহিংসতা প্রতিরোধ ও সেবা প্রদান সংক্রান্ত নারীপক্ষ'র উদ্যোগসমূহ
পর্যালোচনা ও বিশ্লেষণ করা:
সংশ্লিষ্ট বিষয়ক নারীপক্ষ'র বিভিন্ন নীতিমালা পর্যালোচনা করা:
একটি সমন্বিত ও বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন প্রস্তুত করা;
শর্তাবলী:
এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ
সরকারী নিয়ম অনুযায়ী ভ্যাট ও ট্যাক্স কর্তন করে সম্মানী প্রদান করা হবে
কাজের ধরন:
মেয়াদ: জুন আগস্ট ২০২৬ এর মধ্যে কাজ সম্পন্ন করতে হবে
শিক্ষানবীশ কাল: নাই
চাকুরীর স্থান/ কর্মস্থল : ঢাকা
দায়বদ্ধতা : সভানেত্রী ও সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্ব প্রাপ্ত সদস্য
সম্মানী: আলোচনা সাপেক্ষে