Title: প্রকল্প কর্মকর্তা
Company Name: Naripokkho
Vacancy: 1
Age: At least 30 years
Job Location: Dhaka
Salary: Tk. 35000 - 40000 (Monthly)
Experience:
সামাজিক বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, রাষ্ট্রবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা:
উন্নয়ন প্রকল্পে ন্যূনতম ২-৪ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা
নারীর উপর সহিংসতা প্রতিরোধে সরকারি, বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কাজের অভিজ্ঞতা
মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন, তরুণ নারীদের সাথে কাজ ও তথ্য সংগ্রহে দক্ষতা
প্রকল্প বিবরণ:
নারীর উপর সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে তরুণ ও নারী, বিভিন্ন স্টেকহোল্ডার এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি। সহিংসতা প্রতিরোধে আইন ও নীতিমালা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান পরিবীক্ষণ ও দেনদরবার করা।
প্রকল্পের নাম: নারী ও যুব অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের
দায়বদ্ধতা : প্রকল্প সমন্বয়কারী।
চাকুরীর স্থান/ কর্মস্থল: নারীপক্ষ, ঢাকা
চাকুরীর ধরন: পূর্ণ সময়
কর্ম মেয়াদ: ১ জুলাই ২০২৬ হতে ৩১ মার্চ ২০২৭
মূল দায়িত্ব সমূহ:
মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে ব্যবস্থাপক এডভোকেসিকে সহায়তা প্রদান
প্রশিক্ষণ, কর্মশালা ও প্রচারাভিযান আয়োজনের প্রস্তুতি ও সমন্বয়ে সহায়তা প্রদান
প্রকল্পভুক্ত তরুণ নারীদের সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান ও সেবাদানকারী প্রতিষ্ঠান পরিবীক্ষণ ও তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য একত্রীকরণ ও প্রতিবেদন তৈরি
নারীর উপর সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সংগৃহীত তথ্য নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা, কর্মশালা ইত্যাদির আয়োজন করা ও প্রতিবেদন তৈরি
নারীপক্ষ'র বিভিন্ন সভায় উপস্থাপনের জন্য প্রকল্পের প্রতিবেদন তৈরীতে সহায়তা করা
সংস্থার নীতি, দাতা সংস্থার চাহিদা এবং সুরক্ষা মানদন্ড অনুসরণে সচেষ্ট থাকা
শিক্ষানবীশ কাল: ৩ মাস
বেতন: ৩৫,০০০/- থেকে ৪০,০০০/-