Title: সহ- প্রকল্প ব্যবস্থাপক
Company Name: Naripokkho
Vacancy: 3
Age: At least 30 years
Job Location: Dhaka
Salary: Tk. 52200 (Monthly)
Experience:
সামাজিক বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, রাষ্ট্রবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
উন্নয়ন প্রকল্পে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা, বিশেষ করে জেন্ডার সমতা ও নারীর রাজনৈতিক অংশগ্রহণ বিষয়ক কার্যক্রমে
মাঠ পর্যায়ের সমন্বয়, অংশীজন সম্পৃক্ততা এবং সক্ষমতা বৃদ্ধিতে প্রমাণিত অভিজ্ঞতা
বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট ও জেন্ডার ইস্যু সম্পর্কে পরিচিতি
প্রকল্প বিবরণ:
"জনজীবনে নারীর নেতৃত্ব বৃদ্ধিকরণ" প্রকল্পের লক্ষ্য হলো নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের ভূমিকা পালনে সক্রিয়ভাবে অংশগ্রহণে সক্ষম করে তোলা। প্রকল্পটি সক্ষমতা বৃদ্ধি, প্রচারাভিযান এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা ও জেন্ডার সমতার সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করে। এটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কমিউনিটি-ভিত্তিক সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নারীর কণ্ঠস্বর ও প্রতিনিধিত্বকে উৎসাহিত করে।
প্রকল্পের নাম: জনজীবনে নারীর নেতৃত্ব বৃদ্ধিকরণ
ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের প্রকল্প কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন ও উন্নয়ন
নারীর নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, কর্মশালা ও প্রচারাভিযান আয়োজন
স্থানীয় সরকার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিনিধি, নারী অধিকার সংগঠন, কমিউনিটি নেতৃবৃন্দ এবং অংশীদার সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ও রক্ষা করা
তরুণ নেতৃত্বে আগ্রহী নারী, নারীনেত্রী, রাজনৈতিক ক্ষমতায়নে বিশেষজ্ঞ ও সম্ভাব্য জনপ্রতিনিধি প্রার্থীদের চিহ্নিতকরণ ও সক্রিয়করণে সহায়তা
দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের কাজের তত্ত্বাবধান ও উন্নয়নে সহায়তা দেয়া
প্রকল্পের অন্যান্য কর্মকর্তাদের কর্মমূচি বাস্তবায়নে সহায়তা করা ও তাদের দক্ষতা বৃদ্ধিতে সচেষ্ট থাকা
প্রকল্প পরিচালককে প্রকল্প বিষয়ক সকল কাজে সহায়তা করা
প্রকল্পের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতির মনিটরিং এবং নিয়মিত প্রতিবেদন ও ডকুমেন্টেশন প্রস্তুতিতে সহায়তাসহ ব্যবস্থাপক, মনিটরিং ও ডকুমেন্টেশন এর সাথে কাজের সমন্বয় ও তথ্য দিয়ে সহায়তা করা
স্থানীয় ফোরাম, সভা এবং অংশীজন পরামর্শে প্রকল্পের প্রতিনিধিত্ব করা
সংস্থার নীতি, দাতা সংস্থার চাহিদা এবং সুরক্ষা মানদন্ড অনুসরণ নিশ্চিত করা