Title: জুনিয়র লোন অফিসার (JLO)
Company Name: Onkur Foundation
Vacancy: 30
Age: At most 32 years
Job Location: Dhaka, Gazipur, Munshiganj
Salary: Tk. 21300 - 26300 (Monthly)
Experience:
Published: 2026-06-22
Application Deadline: 2026-07-20
Education:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক পাস। তবে এইচএসসি পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
পুরুষ-মহিলা যে কেউ আবেদন করতে পারবেন তবে প্রার্থীকে অবশ্যই সৎ, সদালাপী পরিশ্রমী ও অধুমপায়ী হতে হবে।
অভিজ্ঞতা আবশ্যক নয়। (অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই)
মোটরসাইকেল চালাতে পারদর্শী এবং নিজস্ব মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স আছে এমন প্রার্থীদেরঅগ্রাধিকার থাকবে।
Company Overview
অঙ্কুর ফাউন্ডেশন, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থার মাইক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনার জন্য মুন্সীগঞ্জ, ঢাকা ও গাজিপুর জেলায় কাজ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদে আবেদনপত্র আহ্বান করছে।
কর্মস্থল: মুন্সীগঞ্জ, ঢাকা ও গাজিপুর জেলার প্রত্যন্ত এলাকা।
প্রধান দায়িত্ব ও কর্তব্য
নির্ধারিত এলাকায় সম্ভাব্য সদস্য সনাক্তকরণ এবং গ্রুপ/ব্যক্তিগত ঋণের জন্য সদস্য নির্বাচন।
ঋণ আবেদন গ্রহণ, যাচাই (আয়, পরিশোধ সক্ষমতা, পারিবারিক অবস্থা) ও সুপারিশ প্রদান।
অনুমোদিত ঋণ যথাযথ প্রক্রিয়ায় বিতরণ ও আদায় নিশ্চিত করা।
শিক্ষানবিশকাল (১ বছর): সর্বসাকুল্যে স্নাতক/স্নাতকোত্তর ২১,৩০০/- টাকা; এইচএসসি ১৯,৩০০/-টাকা।
স্থায়ী হওয়ার পর: সর্বসাকুল্যে স্নাতক/স্নাতকোত্তর ২৬,৩০০/- টাকা; এইচএসসি ২৪,৩০০/- টাকা।
চাকুরী পেতে কোন ফি/জামানত দিতে হয় না।
বছরে ২টি উৎসব বোনাস।
বার্ষিক ইনক্রিমেন্ট (কর্মদক্ষতার ভিত্তিতে)।
১৫ দিন (বার্ষিক) নৈমিত্তিক ছুটি।
ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করলে সংস্থার বিধি মোতাবেক আরো ৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন।
অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে।