Title: সিকিউরিটি ইন-চার্জ
Company Name: Entrust Group
Vacancy: 2
Age: 40 to 50 years
Job Location: Dhaka (Uttara West)
Salary: --
Experience:
স্নাতক/অনার্স/পাশ কোর্স
বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে থাকা আবশ্যক।
প্রার্থীদের গার্মেন্টস, টেক্সটাইল, গ্রুপ অব কোম্পানিজ, এ অভিজ্ঞতা থাকতে হবে ।
নিরাপত্তা বিভাগ, সেনাবাহিনী বা পুলিশে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শারীরিকভাবে সুস্থ, চৌকস ও শিফটে কাজের মানসিকতা থাকতে হবে।
সততা, দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ থাকা আবশ্যক ।
নেতৃত্বগুণ ও টিম ম্যানেজমেন্ট দক্ষতা থাকা জরুরি ।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও সমস্যা সমাধানে সক্ষম হতে হবে ।
কম্পিউটার এ কাজের দক্ষতা থাকা প্রয়োজন ।
ফায়ার ফাইটিং ট্রেনিং সম্পন্ন হতে হবে ।
ফ্যাক্টরি এলাকার পাশে বসবাস করতে হবে ।
দায়িত্ব ও কাজের পরিধি
ফ্যাক্টরির সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করা এবং সম্পদ ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা।
সিসিটিভি মনিটরিংয়ে সহায়তা করা ও যথাযথ রেকর্ড সংরক্ষণ করা ।
নিরাপত্তাকর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ ও ডিউটি রোস্টার তৈরি ও পরিচালনা করা ।
নিরাপত্তা টিমকে নেতৃত্ব দেওয়া, মূল্যায়ন করা ও নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা ।
ফ্যাক্টরির ভিতরে ও বাইরে মালামাল আনা নেওয়া পর্যবেক্ষণ করা এবং প্রস্তুতকৃত পণ্য, ফেব্রিক, অ্যাক্সেসরিজ ও অন্যান্য মালামালের নিরাপত্তা নিশ্চিত করা ।
শিপমেন্ট চলাকালীন সময়ে চুরি বা মালামাল হারানোর ঝুঁকি রোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা ।
ফেব্রিক ও অ্যাক্সেসরিজ গ্রহণ ও বিতরণ প্রক্রিয়া তদারকি করা এবং যথাযত ভাবে লিপিবদ্ধ করা ও যাচাইবাছাই নিশ্চিত করা ।
নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়ন করা এবং নিয়মিত প্রয়োজনীয় রিপোর্ট, রেকর্ড ও ডকুমেন্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা ।
নিরাপত্তা বিভাগের বাজেট প্রস্তুত করা এবং দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করা ।
নিরাপত্তা পোস্টে এ ব্যবহৃত সকল রেজিস্টারসমূহ নিয়মিত ভাবে পরীক্ষা করা ।
স্থানীয় থানা, ফায়ার স্টেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা ।
অধিক সংখ্যক নিরাপত্তাকর্মী পরিচালনায় সক্ষম হতে হবে এবং গার্মেন্টস শিল্প ও সিকিউরিটি সার্ভিস প্রোভাইডারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
চুরি, অগ্নিকাণ্ড, বিভিন্ন ধরনের সংকট ও বিপদজনক পরিস্থিতি সঠিক ভাবে নিয়ন্ত্রন করা ও দ্রুত পদক্ষেপ নেওয়ার দক্ষতা থাকতে হবে ।
অফিস ও ফ্যাক্টরি প্রাঙ্গণে নিয়মিত টহল কার্যক্রম নিশ্চিত করা ।
ভিআইপি নিরাপত্তায় (Close Protection) অংশগ্রহণ করা ।
গুরুত্বপূর্ণ অতিথিদের স্বাগত জানানো ও প্রটোকল নিশ্চিত করা ।
মোবাইল বিল
আংশিক ভর্তুকি সহ লাঞ্চ সুবিধা
বাৎসরিক বেতন মূল্যায়ন সুবিধা
২ টি উৎসব ভাতা