Title: Delivery Channel Executive
Company Name: Sunnah Enterprise
Vacancy: --
Age: 20 to 28 years
Job Location: Dhaka (Old Dhaka, Wari)
Salary: Tk. 12000 - 15000 (Monthly)
Experience:
বয়স: ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। * আবেদন করতে পারবেন (বাড়ি পুরান ঢাকা বা ওয়ারী এলাকার কাছাকাছি হলে অগ্রাধিকার দেওয়া হবে)। * ই-কমার্স সেক্টরে অথবা কুরিয়ার কো-অর্ডিনেশন/ডেলিভারি চ্যানেল এক্সিকিউটিভ হিসেবে ন্যূনতম ৬ মাস থেকে ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে (তবে চটপটে ও এক্সেলে দক্ষ ফ্রেশারদেরও আবেদন করার সুযোগ রয়েছে)। * মাইক্রোসফট এক্সেল (MS Excel) এবং গুগল শিট (Google Sheets) ব্যবহারে অবশ্যই পারদর্শী হতে হবে (বেসিক ফর্মুলা ও ডাটা এন্ট্রি জানতে হবে)। * চমৎকার যোগাযোগ দক্ষতা এবং প্রতিদিন কুরিয়ার পার্টনার ও কাস্টমারদের সাথে ফোনে (১০০-১৫০টি কল) কথা বলার মানসিকতা ও ধৈর্য থাকতে হবে। * চাপের মধ্যে কাজ করা এবং ক্রিটিক্যাল মুহূর্তে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। * নিজস্ব মোটরসাইকেল থাকলে অথবা বিভিন্ন কুরিয়ারের ক্লাউড পোর্টাল (যেমন: Steadfast, Paperfly, RedX ইত্যাদি) ব্যবহারের পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে (বাধ্যতামূলক নয়)। * সকাল ৯:৪৫ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত অফিসে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে।
Job Context: ই-কমার্স অপারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো দ্রুত ও সঠিক ডেলিভারি নিশ্চিত করা। আমাদের কোম্পানির সাথে যুক্ত ডেলিভারি পার্টনারদের (কুরিয়ার) কাজের তদারকি, পার্সেলের সঠিক ট্র্যাকিং এবং ডেলিভারি সংক্রান্ত যেকোনো জটিলতার দ্রুত সমাধান করার জন্য আমরা একজন দায়িত্বশীল এবং চটপটে 'ডেলিভারি চ্যানেল এক্সিকিউটিভ' খুঁজছি।
Job Responsibilities:
কুরিয়ার কো-অর্ডিনেশন: প্রতিদিন কুরিয়ার বা ডেলিভারি পার্টনারদের সাথে গড়ে ১০০-১৫০টি কল করা এবং পার্সেল ডেলিভারির সর্বশেষ আপডেট নেওয়া।
ডাটা অ্যানালাইসিস ও রিপোর্টিং: ডেলিভারি এবং কালেকশনের (Delivery vs. Collection) ডাটা বিশ্লেষণ করে মাইক্রোসফট এক্সেলে (MS Excel) নির্ভুল রিপোর্ট তৈরি করা।
সমস্যা সমাধান ও সমন্বয়: জরুরি (Urgent) বা আটকে থাকা ডেলিভারিগুলো দ্রুত কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য কুরিয়ার হাবের সাথে সমন্বয় করা এবং ক্রিটিক্যাল মুহূর্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া।
ডেলিভারি ফেইলর ম্যানেজমেন্ট: ডেলিভারি ম্যান কাস্টমারকে ফোনে না পেলে বা কোনো কারণে ডেলিভারি ফেইল হওয়ার সম্ভাবনা থাকলে, দ্রুত কাস্টমার এবং কুরিয়ারের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করা।
সম্পর্ক উন্নয়ন: ডেলিভারি পার্টনারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং কোম্পানির সার্বিক ডেলিভারি সাকসেস রেট (Delivery Success Rate) বৃদ্ধি করা।