Title: Customer Service Executive
Company Name: Grammoshaad
Vacancy: --
Age: At least 18 years
Job Location: Dhaka
Salary: --
Experience:
Published: 2026-08-09
Application Deadline: 2026-09-08
Education:
ন্যূনতম HSC/সমমান; স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগ্যতা
বাংলা ভাষায় সুন্দর ও সাবলীলভাবে কথা বলতে সক্ষম হতে হবে।
Facebook, Messenger, WhatsApp ও ই-মেইল ব্যবহারে স্বাচ্ছন্দ্য থাকতে হবে।
MS Word/Excel ও সাধারণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
দ্রুত টাইপ করতে পারলে অতিরিক্ত সুবিধা।
Customer Service/E-commerce/F-commerce-এ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার; তবে যোগ্য ও আগ্রহী Freshers-রাও আবেদন করতে পারবেন।
যে গুণগুলো আমরা খুঁজছি
ভদ্র, ধৈর্যশীল ও হাসিমুখে গ্রাহকের সঙ্গে কথা বলার মানসিকতা।
Customer-first মনোভাব।
দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতা।
চাপের মধ্যে ঠান্ডা মাথায় কাজ করার সক্ষমতা।
সমস্যা বুঝে দ্রুত সমাধান করার দক্ষতা।
Teamwork-এর মানসিকতা।
সততা, ইতিবাচক মনোভাব ও শেখার আগ্রহ।
গ্রাম্য স্বাদ সম্পর্কে
গ্রাম্য স্বাদ একটি দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক খাবার, গ্রামীণ পণ্য এবং মানসম্মত দেশীয় পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।
আমাদের Customer Service Team-এর জন্য এমন একজন স্মার্ট, আন্তরিক, দায়িত্বশীল ও গ্রাহকবান্ধব ব্যক্তিকে খুঁজছি, যিনি প্রতিটি গ্রাহকের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে গ্রাম্য স্বাদের প্রতি আস্থা ও ভালোবাসা তৈরি করতে পারবেন।
দায়িত্বসমূহ
ফোন কল, Facebook Page/Messenger, WhatsApp ও অন্যান্য মাধ্যমে গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া।
গ্রাহকের অর্ডার গ্রহণ, তথ্য যাচাই ও অর্ডার কনফার্ম করা।
অর্ডারের Delivery Status, Product Availability ও মূল্য সংক্রান্ত তথ্য প্রদান করা।
গ্রাহকের অভিযোগ, সমস্যা ও অসন্তোষ ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে সমাধান করা।
Return, Exchange, Cancellation ও Delivery সংক্রান্ত সমস্যায় প্রয়োজনীয় সহযোগিতা করা।
প্রয়োজন অনুযায়ী Delivery Team, Warehouse ও Management-এর সঙ্গে সমন্বয় করা।
গ্রাহকের গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগের রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ করা।
পুরোনো/অপেক্ষমাণ অর্ডার ও Customer Follow-up নিয়মিত সম্পন্ন করা।
গ্রাহকের Feedback সংগ্রহ করে সংশ্লিষ্ট টিমকে জানানো।
প্রতিষ্ঠানের পণ্য, মূল্য, অফার ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখা।
প্রতিষ্ঠানের Customer Service Policy ও SOP যথাযথভাবে অনুসরণ করা।
বেতন: (অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে)
পারফরম্যান্স বোনাস/ইনসেনটিভ
উৎসব বোনাস
প্রয়োজনীয় প্রশিক্ষণ
ভালো পারফরম্যান্সের ভিত্তিতে ক্যারিয়ার গ্রোথের সুযোগ
বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ