Title: আইটি সেলস, কাস্টমার সাপোর্ট ও কনটেন্ট এক্সিকিউটিভ
Company Name: Amir IT Soft
Vacancy: 100
Age: 15 to 26 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 10000 - 11000 (Monthly)
Experience:
Published: 2026-08-19
Application Deadline: 2026-08-19
Education:
সুযোগ-সুবিধাসমূহ:
ঘরে বসে সম্পূর্ণ স্বাধীনভাবে রিমোট কাজের সুবিধা।আকর্ষণীয় ফিক্সড বেতন এবং ভালো পারফরম্যান্সে সেলস বোনাস/ইনসেন্টিভ।অফিশিয়াল কাজের জন্য মোবাইল বিল/টকটাইম ভাতা প্রদান।আমাদের সফটওয়্যার এবং কনটেন্ট বানানোর ওপর সম্পূর্ণ ফ্রি ট্রেনিং।পারফরম্যান্সের ভিত্তিতে পদোন্নতির সুযোগ।
আমির আইটি সফট একটি উদীয়মান সফটওয়্যার ও আইটি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) পরিচালনা ও হিসাব প্রক্রিয়া অটোমেশন করার জন্য আধুনিক সফটওয়্যার সমাধান প্রদান করে থাকি।
প্রধান দায়িত্ব ও কাজের পরিধি:
অনলাইন মিটিং ও ডেমো প্রফেশনাল: জুম (Zoom) বা গুগল মিটের মাধ্যমে নতুন ক্লায়েন্টদের (স্কুল কর্তৃপক্ষ ও ব্যবসায়ী) সাথে সরাসরি অনলাইন মিটিং করা এবং আমাদের সফটওয়্যার কীভাবে কাজ করে তা স্ক্রিন শেয়ার করে দেখান।
ভিডিও কনটেন্ট ও টিউটোরিয়াল তৈরি: আমাদের সফটওয়্যারগুলোর সহজ টিউটোরিয়াল ভিডিও এবং ফেসবুক/ইউটিউবের জন্য প্রমোশনাল ভিডিও/রিলস (Video & Shorts) তৈরি করা।
কনটেন্ট আপলোড ও পেজ ম্যানেজমেন্ট: তৈরি করা টিউটোরিয়াল ও কনটেন্টগুলো নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সুন্দর বিবরণীসহ আপলোড করা।
টেলিফোনিক সাপোর্ট ও রেসপন্স: যেকোনো সময় ক্লায়েন্ট বা কাস্টমার ফোন দিলে আন্তরিকতার সাথে কল রিসিভ করা, তাদের কথা শোনা এবং সঠিক তথ্য বা সাপোর্ট প্রদান করা।
ইনবক্স ও কাস্টমার সাপোর্ট: ফেসবুক ইনবক্স, হোয়াটসঅ্যাপ এবং কলে আসা গ্রাহকদের প্রশ্নের দ্রুত উত্তর দেওয়া এবং সফটওয়্যার ব্যবহারে কোনো সমস্যা হলে তা সমাধান করা।
আউটরিচ ও ফলো-আপ: সম্ভাব্য ক্লায়েন্টদের ফোন দিয়ে সফটওয়্যারের ফিচারের সুবিধা তুলে ধরা এবং নিয়মিত তাদের সাথে যোগাযোগ বজায় রাখা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি / ডিগ্রি / স্নাতক।
কথা বলার দক্ষতা: ফোনে ও ভিডিও মিটিংয়ে প্রাঞ্জল, সুন্দর এবং প্রফেশনাল ভাষায় কথা বলার চমৎকার যোগ্যতা থাকতে হবে।
ফোন রিসিভ করার মানসিকতা: যেকোনো সময় ক্লায়েন্টের ফোন রিসিভ করা এবং ধৈর্য ধরে কাস্টমার সাপোর্ট দেওয়ার মানসিকতা থাকতে হবে।
কনটেন্ট ও ভিডিও মেকিং ধারণা: ল্যাপটপ/স্মার্টফোনে স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়াল বানানো এবং বেসিক ভিডিও এডিটিংয়ের ধারণা থাকতে হবে।
প্রযুক্তিগত জ্ঞান: সোশ্যাল মিডিয়া (Facebook, YouTube), জুম (Zoom) এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
কাজের পরিবেশ: নিজস্ব ল্যাপটপ/ডেস্কটপ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং শান্ত পরিবেশে কাজ করার ব্যবস্থা থাকতে হবে।