Title: সাইট ইঞ্জিনিয়ার (প্রজেক্ট ও স্টোর ম্যানেজমেন্ট)
Company Name: জি১৬ হাউজিং প্রজেক্ট
Vacancy: 01
Age: At least 25 years
Job Location: Dhaka (Basundhara RA)
Salary: Negotiable
Experience:
প্রতিষ্ঠানের নাম: জি১৬ হাউজিং প্রজেক্ট
পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার (প্রজেক্ট ও স্টোর ম্যানেজমেন্ট)
পদ সংখ্যা: ০১ জন
জি১৬ হাউজিং প্রজেক্টের নির্মাণ কাজে কন্ট্রিবিউট করা তথা প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে সহযোগিতা করা, নির্মাণকাজ তদারকি এবং প্রজেক্ট সাইটের মালামাল রক্ষণাবেক্ষণের জন্য একজন দক্ষ ও উদ্যমী ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে।
মূল দায়িত্বসমূহ:
কারিগরি সহায়তা: কর্তৃপক্ষের তত্ত্বাবধান ও নির্দেশনা মতে প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে সহযোগিতা করা, সাইটের দৈনন্দিন কাজের তদারকি ও হেড অফিস কর্তৃক পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা।
মালামাল ব্যবস্থাপনা: প্রজেক্ট সাইটে ব্যবহৃত মালামালের সঠিক ইনভেন্টরি রাখা, গুণগত মান যাচাই করা এবং নির্মাণসামগ্রী যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। মালামাল কেনাকাটার ক্ষেত্রে প্রকৌশলীর সাথে আলোচনা করে টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি এবং সঠিক সময়ে মালামাল সরবরাহ নিশ্চিত করা।
রিপোর্টিং: প্রতিদিনের কাজের বাস্তব অগ্রগতি এবং নির্মাণসামগ্রীর ব্যবহার ও অন্যান্য বিষয়ে প্রজেক্ট প্রকৌশলীর সাথে আলোচনা করে রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রদান করা।
সমন্বয়: নির্মাণ কাজের প্রয়োজনে বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা এবং ভেন্ডর, ঠিকাদার ও শ্রমিকদের সাথে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সিভিল/ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা বিএসসি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ১-৩ বছরের অভিজ্ঞতা।
দক্ষতা: এমএস অফিস (বিশেষকরে এক্সেল) এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারে দক্ষতাসহ ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে। এছাড়া বাংলা ও ইংরেজি টাইপিংয়ে ভাল দক্ষতা থাকতে হবে।
অন্যান্য: প্রজেক্ট সাইটে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সততা, নিয়মানুবর্তিতা এবং চাপের মধ্যে কাজ করার ইচ্ছে থাকতে হবে।
সুযোগ-সুবিধা:
বেতন: আলোচনা সাপেক্ষে।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
মোবাইল বিল, যাতায়াত ভাতা প্রদান।
উৎসব বোনাস ও বাৎসরিক ইনক্রিমেন্ট।
আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্রের কপি এবং পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ২টি ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণকসহ আগামী ২৮/০৪/২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি বা ইমেইলের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, সাইট ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য আগামী ৩০/০৪/২০২৬ তারিখে হেড অফিসে সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।