Title: রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (HVAC ও ইলেকট্রিক্যাল)
Company Name: Sena Kalyan Bhavan
Vacancy: 1
Age: Na
Job Location: Dhaka (Motijheel)
Salary: --
Experience: --
Published: 2026-04-22
Application Deadline: 2026-04-30
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
মতিঝিল, ঢাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, লিফট এবং বৈদ্যুতিক সাবস্টেশনসহ সামগ্রিক যন্ত্রপাতির সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ ও দক্ষ পরিচালনার জন্য জন্য একটি স্বায়ত্বশাসিত সংস্থায় একজন অভিজ্ঞ এবং কর্মতৎপর রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে।
১. মূল দায়িত্বাবলি (Key Responsibilities):
HVAC সিস্টেম পরিচালনা: ভবনের কেন্দ্রীয় এসি ব্যবস্থার (চিলার, AHU, কুলিং টাওয়ার এবং পাম্পসমূহ) সঠিক কার্যকারিতা নিশ্চিত করা এবং কোনো ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা।
তত্ত্বাবধান ও তদারকি: ইলেকট্রিশিয়ান, ফোরম্যান এবং প্লাম্বারদের কাজের নেতৃত্ব দেওয়া এবং দৈনন্দিন কাজের লগ-বুক পর্যবেক্ষণ করা। এ ছাড়া, ঠিকাদার ও ভেন্ডার কর্তৃক মেশিনারি ও ভবন সংক্রান্ত সকল রক্ষণাবেক্ষণ ও সংস্কার প্রকল্পের তদারকি।
AMC ব্যবস্থাপনা: কেন্দ্রীয় এসি এবং লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত থার্ড-পার্টি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের (Annual Maintenance Company) কাজের গুণগত মান নিশ্চিত করা এবং নিয়মিত সার্ভিসিং রিপোর্ট যাচাই করা।
বৈদ্যুতিক ও যান্ত্রিক রক্ষণাবেক্ষণ: ২০০০ kVA এবং ১৫০০ kVA সাবস্টেশন, ৩৫০ kVA জেনারেটর এবং ফায়ার পাম্পসহ অন্যান্য সকল পাম্পের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ: আধুনিক ফায়ার ডিটেকশন ও সাপ্রেশন সিস্টেম এবং সিসিটিভি ক্যামেরা ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা।
জরুরি সমাধান: শীতাতপ নিয়ন্ত্রণ বা লিফট বিভ্রাটে দ্রুত সাড়া প্রদান এবং ভাড়াটিয়াদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করা।
কোটেশন সংগ্রহ, CS তৈরিকরণ, বিল প্রক্রিয়াকরণ, নোটশিট প্রস্তুতকরণ: যাবতীয় ডকুমেন্ট তৈরি করা।
২. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
শিক্ষাগত যোগ্যতা: রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং (RAC) বিষয়ে ডিপ্লোমা। তবে সমজাতীয় কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা গ্রহণযোগ্য।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০৭ (সাত) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বড় বাণিজ্যিক ভবনের সেন্ট্রাল এসি (Chiller Plant) রক্ষণাবেক্ষণে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. কারিগরি দক্ষতা (Technical Skills):
Trane ও Carrier চিলার সিস্টেম সম্পর্কে গভীর জ্ঞান।
ইলেকট্রিক্যাল কন্ট্রোল প্যানেল এবং লিফটের কার্যকারিতা বোঝার ক্ষমতা।
রক্ষণাবেক্ষণ সংক্রান্ত টেকনিক্যাল ড্রয়িং ও ম্যানুয়াল পড়ার দক্ষতা।
৪. অন্যান্য শর্তাবলি:
চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলি।
টেকনিক্যাল সমস্যা সমাধানে সৃজনশীল ও দূরদর্শী হতে হবে।
যোগাযোগ দক্ষতা (ভাড়াটিয়া এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সমন্বয়ের জন্য)।
৫. চাকুরির ধরণ এবং বেতন ও ভাতা:
চুক্তিভিত্তিক, নবায়নের সুযোগ আছে।
সংস্থার বেতন কাঠামো অনুযায়ী।
আবেদন করার প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), অভিজ্ঞতার সনদপত্র এবং সাম্প্রতিক সময়ের ছবিসহ আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে [email protected] বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।