Upazila Coordinator

Job Description

Title: Upazila Coordinator

Company Name: Barendrabhumi Samaj Unnayan Sangstha-BSDO

Vacancy: 01

Age: 18 to 35 years

Job Location: Naogaon (Mohadevpur)

Salary: Tk. 28000 - 30800 (Monthly)

Experience:

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-04-13

Application Deadline: 2026-04-23

Education:
    • Bachelor/Honors


Requirements:
  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age 18 to 35 years

·  মাঠ পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষ, নাগরিক সমাজ ও কমিউনিটির সাথে অধিকার ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্পের সাথে যুক্ত যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।·        

বয়স: প্রার্থীর বয়স  সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।·        

কম্পিউটার লিটারেসি: কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে। এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট, ইমেইল ব্যবহারসহ বেসিক অনলাইন ভিত্তিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষা সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয় পত্র ও  এক কপি ছবিসহ আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও),গ্রাম-মহিনগর, ডাকঘর-সুজাইলহাট, উপজেলা-মহাদেবপুর, জেলা-নওগাঁ  অথবা  নির্বাহী পরিচালক, বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও),লিচু বাগান, মহাদেবপুর, নওগাঁ    এই ঠিকানায় ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে।আবেদনপত্রে একটি মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বাছাইকৃত প্রার্থীদেরকে ডাকা হবে। কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।



Responsibilities & Context:

বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ১৯৮৬ সালে নওগাঁয় একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা হিসাবে যাত্রা শুরুর পর থেকেই দেশী-বিদেশী উন্নয়ন সহযোগীদের সহায়তায় সমাজের পিছিয়ে পড়া ও অতি দরিদ্র জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও সেবা সুরক্ষায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ উন্নয়নমূলক কর্মসূচির অধীনে সুইজারল্যান্ড,  কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের  অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের পরিচালনায় ওয়েভ ফাউন্ডেশন, এনএসএস, জাগোনারী ও ডাসকো ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ প্রকল্প নওগাঁ জেলার ৩টি উপজেলার ১৫টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে উক্ত প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা কো-অর্ডিনেটর পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

 দায়িত্ব ও কর্তব্য বিবরণী:

·   কমিউনিটি পর্যায়ে এডভোকেসি, ক্যাম্পেইন, সক্ষমতা উন্নয়নসহ সকল ধরনের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ এবং কারিগরি ও ব্যবস্থাপনাগত সহায়তা প্রদান 

·  ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সিভিক ফোরাম (লোকমোর্চা) ও ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরাম (সিএএফ) গঠন এবং তাদের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম (সভা, প্রশিক্ষণ, লবি ইত্যাদি) বাস্তবায়নে সহায়তা করা

·  প্রকল্পের সাথে সম্পর্কিত সিএএফ, লোকমোর্চা, স্থানীয় সরকার, সরকারি দপ্তর, নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিও, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, গণমাধ্যম ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কার্যকর সম্পর্ক তৈরি ও অব্যাহত রাখা

·  প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য অর্জনে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টদের সকল কার্যক্রম নিয়মিত তত্ত্বাবধান, তদারকি ও মনিটরিং করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা

·  প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সুষ্ঠভাবে ও দ্রুত সময়ের মধ্যে কার্য সম্পাদনের বিষয়ে ও ফলাফল অর্জনে তথ্য উপাত্ত সরবরাহ করে প্রকল্প টিমকে সহায়তা করা

· নিয়মিত মাঠ পরিদর্শন করা এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও তথ্য যথাসময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করা

·  চাহিদানুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বর্ণনামূলক ও সংখ্যাতাত্ত্বিক প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ করা

·  এছাড়া সংস্থা কর্তৃক প্রদত্ত প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকান্ড যথাসময়ে সম্পন্ন করা।



Job Other Benifits:
  • T/A,Provident fund,Mobile bill
  • Salary Review: Yearly
  • Festival Bonus: 2


Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs