Title: জোনাল ম্যানেজার-ক্ষুদ্রঋন কর্মসূচি
Company Name: Manab Mukti Sangstha (MMS)
Vacancy: 2
Age: At most 45 years
Job Location: Sirajganj
Salary: Tk. 57200 - 61200 (Monthly)
Experience:
Published: 2026-07-06
Application Deadline: 2026-07-18
Education:
জোনাল ম্যানেজার বা সমপদে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে সরাসরি ১০ বছরের কাজের অভিজ্ঞতামোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে, নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ২০ টি শাখা, ৪ টি এরিয়া ও ১০০ কোটি টাকা ঋণস্থিতি সুপারভিশন ও মনিটরিং করার অভিজ্ঞতা থাকতে হবে।
এমআরএ সনদ প্রাপ্ত (সনদ নং:২১১১২-০০০০১-০০৭৬২) এবং পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে মানব মুক্তি সংস্থা সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলায় দীর্ঘদিন যাবৎ সফলতার সঙ্গে আইজিপি(ক্ষুদ্রঋণ কার্যক্রম) সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মসূচী সমন্বয়কারী পদে নিয়োগের জন্য আগ্রহী এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
প্রধান দায়িত্বসমূহ (Key Responsibilities):
শাখা তদারকি: দায়িত্বপ্রাপ্ত শাখাগুলোর সামগ্রিক কার্যক্রমের সঠিক বাস্তবায়ন নিশ্চিত ও সুপারভাইজ করা।
সম্পদ ও তহবিল ব্যবস্থাপনা: মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং শাখাগুলোর সঠিক ফান্ড ব্যবস্থাপনায় প্রত্যক্ষ ভূমিকা রাখা।
লক্ষ্যমাত্রা অর্জন ও কৌশল নির্ধারণ: দায়িত্বপ্রাপ্ত এরিয়া ও শাখা সমূহের বার্ষিক, ষান্মাসিক ও মাসিক পরিকল্পনা প্রনয়ণ, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন ফলোআপ, পরিকল্পনার বিপরীতে অর্জন প্রতিবেদন প্রস্তুত ও যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান ও ব্যবস্থা গ্রহণ। এলাকা ব্যবস্থাপকদের ব্যক্তিগত বার্ষিক, ষান্মাসিক ও মাসিক পরিকল্পনা ও প্রতিবেদন এবং প্রতিদিনের কাজ ফলোআপ ও দিকনির্দেশনা প্রদান। নিজের (জোনাল ম্যানেজারের) ব্যক্তিগত বার্ষিক, ষান্মাসিক ও মাসিক পরিকল্পনা ও প্রতিবেদন প্রস্তুত করা।
প্রোগ্রাম প্রধানকে সহায়তা: মাইক্রোফাইন্যান্স কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রোগ্রাম প্রধানকে (Head of Program) সর্বাত্মক সহায়তা প্রদান করা।
ঋণের গুণগতমান বৃদ্ধি: ঋণের গুণগত মান নিশ্চিত করতে বিভিন্ন কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন নিশ্চিত করা।
কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ: ফিল্ড বা মাঠপর্যায়ের বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কৌশলগত সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
সমস্যা সমাধান: ফিল্ডে উত্থাপিত বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করে তা সমাধানের কার্যকর দিকনির্দেশনা দেওয়া।
কার্যক্রম সম্প্রসারণ: মাঠপর্যায়ে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের প্রসারে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান নিশ্চিত করা। নতুন অঞ্চলে কাজের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাব্য গ্রাহক ও পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করা।
ঋণের পোর্টফোলিং বৃদ্ধি: প্রতিষ্ঠানের নিয়ম মেনে মানসম্মত ঋণ বিতরণের মাধ্যমে ঋণের পোর্টফোলিও ও ঋণী সংখ্যা বৃদ্ধি করা।
বকেয়া নিয়ন্ত্রন: চলতি বকেয়া রোধ এবং মেয়াদউত্তীর্ণ বকেয়া আদায়ের মাধ্যমে জোনের বকেয়া সর্বনিম্নে রাখার ব্যবস্থা গ্রহন।
কর্মীদের দক্ষতা উন্নয়ন: প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন, জ্ঞান বিনিময় এবং অনুপ্রাণিত করার মাধ্যমে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম পরিচালনার জন্য কর্মীদের প্রস্তুত করা।
SWOT বিশ্লেষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা: শাখাগুলোর শক্তি, দুর্বলতা, সুযোগ ও ঝুঁকি (SWOT) বিশ্লেষণ করে প্রোগ্রামের উন্নয়নের জন্য শাখাভিত্তিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করা।
ঝুঁকি মোকাবেলা: মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধানের কার্যকর কৌশল ও গাইডলাইন দেওয়া।
স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ: নিয়ন্ত্রক সংস্থা, দাতা সংস্থা, অর্থায়নকারী প্রতিষ্ঠান ও অংশীদারদের চাহিদা অনুযায়ী সুষ্ঠু যোগাযোগ ও স্বচ্ছ নীতিমালা বজায় রাখা।
কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন: কার্যক্রমে নিয়োজিত কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করা।
প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ: দায়িত্বপ্রাপ্ত শাখাগুলোর প্রশাসনিক প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া।
কর্মীদের দ্বন্দ্ব নিরসন: কর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতভেদ চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া।
মাঠপর্যায় পরিদর্শন: নিয়মিত ফিল্ড ভিজিট করা, সমিতির সভা পরিচালনা করা এবং ঋণ আবেদনকারীদেরকে যাচাই ও প্রতিবেদন প্রস্তুত করা।
জরুরী কাজে অংশগ্রহন: জরুরী মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করা।
কর্তৃপক্ষকে রেসপন্স: কর্তৃপক্ষের চাহিদা, প্রয়োজন, নির্দেশনা বা মতামত অনুযায়ী যেকোনো কাজ সম্পাদন করা।
মাসিক বেতনঃ
শিক্ষানবিশকালে ৫৭,২০০/-টাকা, স্থায়ীকরণের পর ৬১,২০০/- টাকা। অন্যান্য সুযোগ সুবিধাঃ * মোটরসাইকেল বিল, মোবাইল বিল ও লাঞ্চ ভাতা * সাপ্তাহিক ছুটি ২ দিন * বৎসরে ৩ টি উৎসব ভাতা * পিএফ, গ্রাচ্যুইটি এবং পিফ হতে ঋণ সুবিধা * সুদবিহীন মোটরসাইকেল ও মোবাইল ঋণ সুবিধা।