Title: ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং (রিয়েল এস্টেট)
Company Name: Teesta Mega City limited
Vacancy: 2
Age: At most 35 years
Job Location: Rangpur
Salary: Negotiable
Experience:
রিয়েল এস্টেট, হাউজিং বা সমমানের বৃহৎ উন্নয়ন খাতে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফার্মাসিউটিক্যাল মার্কেটিং বা করপোরেট সেলস সেক্টরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
বিক্রির লক্ষ্যমাত্রা পূরণে সফল ট্র্যাক রেকর্ড এবং টিম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
অসাধারণ নেতৃত্বদানের ক্ষমতা, নেগোশিয়েশন এবং পাবলিক স্পিকিং স্কিল।
ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন প্রমোশনে ভালো জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
নিজের মোটরসাইকেল থাকা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
তিস্তা গ্রুপের একটি অন্যতম আবাসন ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান "তিস্তা মেগা সিটি লিমিটেড"-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে কিছু সংখ্যক উদ্যমী, দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
দায়িত্বসমূহ:
কোম্পানির রাজস্ব বৃদ্ধি এবং ল্যান্ড/অ্যাপার্টমেন্ট বিক্রির লক্ষ্যমাত্রা অর্জনে কৌশলগত সেলস ও মার্কেটিং পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা।
উত্তর অঞ্চলে কোম্পানির কার্যক্রম ও বাজার প্রসারিত করতে সেলস টিমকে নেতৃত্ব দেওয়া এবং দিকনির্দেশনা প্রদান করা।
নতুন বাজারজাতকরণের সুযোগ চিহ্নিত করা, নতুন ক্লায়েন্ট তৈরি করা এবং গ্রাহক ও অংশীদারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা।
আসন্ন প্রকল্পগুলোর জন্য বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম, বিজ্ঞাপন এবং জনসংযোগমূলক কাজ তদারকি করা।
বাজারের ট্রেন্ড এবং প্রতিযোগীদের কার্যক্রম বিশ্লেষণ করে মার্কেটিং কৌশলে প্রয়োজনীয় পরিবর্তন আনা।
হ্যান্ডসাম সেলস কমিশন