Title: মার্কেটিং অ্যান্ড প্রোডাকশন এক্সিকিউটিভ – ট্রিমস্ অ্যান্ড এক্সেসরিজ
Company Name: Smart Plus Traders
Vacancy: 01
Age: At least 18 years
Job Location: Dhaka (Banasree)
Salary: Negotiable
Experience:
অভিজ্ঞতা
- Garments Trims & Accessories production, Marketing, Merchandising, Sales অথবা Business Development-এ ন্যূনতম ২–৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ট্রিমস্ এন্ড এক্সেসরিজে মার্কেটিং এর অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে l
- Garments Accessories Supplier, Buying House, Garments Factory অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
---
অতিরিক্ত যোগ্যতা
- Garments Trims & Accessories পণ্য সম্পর্কে বাস্তব জ্ঞান ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Buyer Handling, Vendor Management, Costing এবং Negotiation-এ দক্ষ হতে হবে।
- MS Office (Word, Excel, PowerPoint) ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- চমৎকার যোগাযোগ, উপস্থাপনা এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার সক্ষমতা থাকতে হবে।
- সততা, দায়িত্বশীলতা এবং লক্ষ্যভিত্তিক কাজ করার মানসিকতা থাকতে হবে।
- ঢাকা এবং দেশের বিভিন্ন শিল্প এলাকায় অফিসিয়াল ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির দায়িত্বসমূহ
- গার্মেন্টস শিল্পে ব্যবহৃত বিভিন্ন Trims & Accessories-এর তৈরি বিপণন, বিক্রয় এবং ব্যবসা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা।
- নতুন ক্রেতা (Buyer), গার্মেন্টস ফ্যাক্টরি, বাইং হাউস এবং কর্পোরেট ক্লায়েন্ট সংগ্রহ ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন করা।
- বাটন, জিপার, হ্যাং ট্যাগ, কেয়ার লেবেল, প্রাইস ট্যাগ, পলিব্যাগ, স্টিকার, ইলাস্টিক, টেপ, কার্টন এবং অন্যান্য গার্মেন্টস এক্সেসরিজ সংক্রান্ত পণ্যের মার্কেটিং ও অর্ডার সংগ্রহ করা।
- ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কোটেশন, স্যাম্পল, অর্ডার এবং ডেলিভারি প্রক্রিয়া সমন্বয় করা।
- উৎপাদনকারী প্রতিষ্ঠান, ভেন্ডর এবং সাপ্লায়ারদের সঙ্গে সমন্বয় করে সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা।
- বাজার বিশ্লেষণ, প্রতিযোগী প্রতিষ্ঠান পর্যবেক্ষণ এবং নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করা।
- নির্ধারিত বিক্রয় লক্ষ্য (Sales Target) অর্জন এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রদান করা।
- প্রয়োজনে ক্লায়েন্ট ভিজিট এবং মাঠ পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা।
সুযোগ-সুবিধা
- আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)
- বিক্রয় ও কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেনটিভ প্রদানের সুযোগ
- প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা