Title: খামার কর্মী / কেয়ারটেকার
Company Name: Panorama Enterprise
Vacancy: 01
Age: 18 to 32 years
Job Location: Dhaka
Salary: Tk. 10000 - 10000 (Monthly)
Experience:
Published: 2026-07-15
Application Deadline: 2026-07-25
Education:
আসসালামু আলাইকুম। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!
ঢাকার অতি নিকটে, পূর্বাচলের পাশে উলুখোলা বাইপাস রোড সংলগ্ন একটি মিশ্র খামারের জন্য জরুরী ভিত্তিতে অভিজ্ঞ ও কর্মঠ কর্মী আবশ্যক।
পদের নাম: খামার কর্মী / কেয়ারটেকার
📋 দায়িত্ব ও কাজের বিবরণ:
পোল্ট্রি ব্যবস্থাপনা: ব্রয়লার, পাকিস্তানি, লেয়ার ও দেশি মুরগির দৈনিক পরিচর্যা, নির্ধারিত সময়ে খাদ্য-পানি দেওয়া, ডিম সংগ্রহ ও বাচ্চা ব্রুডিং করা।
স্বাস্থ্য সুরক্ষা: মুরগির অসুস্থতা শনাক্ত করা, সঠিক সময়ে টিকা ও ওষুধ প্রয়োগে সহায়তা করা।
গাভী পালন: দুধেল গাভী পালন এবং সঠিক নিয়মে দুধ দোহন করার অভিজ্ঞতা থাকতে হবে।
ছাদ বাগান ও কৃষি: খামারের আওতাভুক্ত কৃষি ফসল, ফল-মূল ও শাকসবজির ছাদ বাগান দেখাশোনা করা।
পরিবেশ রক্ষা: খামারের পরিষ্কার-পরিচ্ছন্নতা, জীবাণুমুক্ত পরিবেশ ও সার্বিক নিরাপত্তা বজায় রাখা।
🎓 যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণী পাস।
অভিজ্ঞতা: মুরগি ও গাভী পালনে বাস্তব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট কাজের ওপর প্রশিক্ষণ গ্রহণের সার্টিফিকেট থাকতে হবে।
আচরণ: প্রার্থীকে অবশ্যই সৎ, দায়িত্বশীল ও কঠোর পরিশ্রমী হতে হবে।
💰 বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন: অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে প্রাথমিক বেতন ১০,০০০/- টাকা (থাকা ফ্রি)।
ভবিষ্যত সুবিধা: ৩ মাস সন্তোষজনক কাজের পর বেতন ১২,০০০/- টাকা করা হবে।
বিশেষ সুবিধা: নির্বাচিত প্রার্থী চাইলে স্ত্রীসহ খামারে থাকতে পারবেন। আলোচনা সাপেক্ষে প্রার্থীর স্ত্রীকেও খামারের কাজে নিয়োগ দেওয়া যেতে পারে।
নোট: খাবার খরচ নিজের এবং রান্না করে খেতে হবে।
📄 প্রয়োজনীয় কাগজপত্র (বাধ্যতামূলক):
১. জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন।
২. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক চারিত্রিক সনদপত্র।
৩. শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের সার্টিফিকেট।
৪. স্ত্রী সাথে থাকলে অবশ্যই ম্যারেজ রেজিস্ট্রেশন (কাবিননামা) সার্টিফিকেট।
📞 যোগাযোগের ঠিকানা:
আগ্রহী প্রার্থীগণ সরাসরি যোগাযোগের জন্য কল করুন: 01819-297862
(কর্মস্থল: উলুখোলা বাইপাস রোড, পূর্বাচলের পাশে, ঢাকা।)
ভবিষ্যত সুবিধা: ৩ মাস সন্তোষজনক কাজের পর বেতন ১২,০০০/- টাকা করা হবে।
বিশেষ সুবিধা: নির্বাচিত প্রার্থী চাইলে স্ত্রীসহ খামারে থাকতে পারবেন। আলোচনা সাপেক্ষে প্রার্থীর স্ত্রীকেও খামারের কাজে নিয়োগ দেওয়া যেতে পারে।