Title: প্রকল্প কর্মকর্তা
Company Name: Naripokkho
Vacancy: 3
Age: At least 30 years
Job Location: Dhaka
Salary: Tk. 35000 (Monthly)
Experience:
সামাজিক বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, রাষ্ট্রবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
উন্নয়ন প্রকল্পে ন্যূনতম ২-৪ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা
নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমে আগ্রহ ও সচেতনতা
মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন, তরুণ নারীদের সাথে কাজ ও তথ্য সংগ্রহে দক্ষতা/আগ্রহ
প্রকল্প বিবরণ:
"জনজীবনে নারীর নেতৃত্ব বৃদ্ধিকরণ" প্রকল্পের লক্ষ্য হলো নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের ভূমিকা পালনে সক্রিয়ভাবে অংশগ্রহণে সক্ষম করে তোলা। প্রকল্পটি সক্ষমতা বৃদ্ধি, প্রচারাভিযান এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা ও জেন্ডার সমতার সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করে। এটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কমিউনিটি-ভিত্তিক সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নারীর কণ্ঠস্বর ও প্রতিনিধিত্বকে উৎসাহিত করে।
প্রকল্পের নাম: জনজীবনে নারীর নেতৃত্ব বৃদ্ধিকরণ
মূল দায়িত্ব সমূহ:
মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে সহ-প্রকল্প ব্যবস্থাপককে সহায়তা প্রদান
প্রশিক্ষণ, কর্মশালা ও প্রচারাভিযান আয়োজনের প্রস্তুতি ও সমন্বয়ে সহায়তা প্রদান
স্থানীয় অংশীজন, রাজনৈতিক নেত্রী নারীনেত্রী ও কমিউনিটি সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা ও তথ্য আদান-প্রদানে সহায়তা
প্রকল্পভুক্ত তরুণ নারীদের সক্রিয়করণ ও তথ্য সংগ্রহে সহায়তা
প্রকল্প সূচক অনুযায়ী অগ্রগতির তথ্য সংগ্রহ, সফলতার গল্প ও প্রতিক্রিয়া নথিভুক্ত করা
প্রকল্পের নিয়মিত প্রতিবেদন, ডেটাবেইজ ও ডকুমেন্টেশন প্রস্তুতিতে সহায়তা প্রদান
স্থানীয় সভা, পরামর্শ ও ফোরামে প্রকল্প প্রতিনিধিত্বে সহায়তা প্রদান
সংস্থার নীতি, দাতা সংস্থার চাহিদা এবং সুরক্ষা মানদন্ড অনুসরণে সচেষ্ট থাকা