Title: সহ-ব্যবস্থাপক, মনিটরিং ও ডকুমেন্টেশন
Company Name: Naripokkho
Vacancy: 1
Age: At least 30 years
Job Location: Chattogram, Dhaka, Rajshahi
Salary: Tk. 52200 (Monthly)
Experience:
গণযোগাযোগ ও সাংবাদিকতা, সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, জেন্ডার স্টাডিজ, পাবলিক পলিসি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা:
উন্নয়ন প্রকল্পে মনিটরিং, মূল্যায়ন ও ডকুমেন্টেশনে ন্যূনতম ৭ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা
তথ্য বিশ্লেষণ প্রতিবেদন রচনা ও জ্ঞান ব্যবস্থাপনায় প্রমাণিত দক্ষতা
জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকারযোগ্য।
প্রকল্প কর্মএলাকা : ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ
সংগঠন: নারীপক্ষ
প্রকল্প বিবরণ:
"জনজীবনে নারীর নেতৃত্ব বৃদ্ধিকরণ" প্রকল্পের লক্ষ্য হলো নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের ভূমিকা পালনে সক্রিয়ভাবে অংশগ্রহণে সক্ষম করে তোলা। প্রকল্পটি সক্ষমতা বৃদ্ধি, প্রচারাভিযান এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা ও জেন্ডার সমতার সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করে। এটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কমিউনিটি-ভিত্তিক সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নারীর কণ্ঠস্বর ও প্রতিনিধিত্বকে উৎসাহিত করে।
প্রকল্পের নাম: জনজীবনে নারীর নেতৃত্ব বৃদ্ধিকরণ
মূল দায়িত্ব সমূহ:
প্রকল্পের লক্ষ্য অনুযায়ী মনিটরিং ও মূল্যায়ন (M&E)) কাঠামো, পরিকল্পনা, সরঞ্জাম ও সূচক তৈরি ও বাস্তবায়ন করা
প্রকল্পের কার্যকারিতা ও প্রভাব মূল্যায়নে পরিমাণগত ও গুণগত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রস্তুত করা
প্রকল্পের কার্যক্রম, আউটপুট ও ফলাফলের একটি ডেটাবেস সংরক্ষণ করা
নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত, কেস স্টাডি, সফলতার গল্প এবং জ্ঞানভিত্তিক উপকরণ সংগ্রহ ও প্রদর্শন করা
বেইজলাইন, মিডলাইন ও এন্ডলাইন মূল্যায়নের পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করা
মাঠ পর্যায়ের দলের সঙ্গে সমন্বয় করে সময়মতো ও সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিত করা
অভ্যন্তরীণ শিক্ষণ ও বহির্বিশ্বে প্রচারের জন্য শ্রেষ্ঠ অনুশীলন, শিক্ষণ ও চ্যালেঞ্জসমূহ নথিভুক্ত করা
পর্যালোচনা সভা, কর্মশালা এবং শিক্ষণমূলক ইভেন্ট আয়োজন করতে ও প্রতিবেদন প্রণয়নে সহায়তা করাদাতা সংস্থার প্রতিবেদন সংক্রান্ত নিয়ম ও সময়সীমা অনুসরণে ব্যবস্থাপনাকে সহায়তা করা
প্রকল্পের প্রয়োজন অনুযায়ী নিউজলেটার, ব্রিফ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্টসহ যোগাযোগ উপকরণ তৈরিতে অবদান রাখা
নারীপক্ষ ও ইউএনউইমেন এর আদর্শ, উদ্দেশ্য এর মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে সকল পরিবীক্ষণ, প্রতিবেদন, ও প্রকাশনা কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করা।