কাউন্সেলর (চক্ষু হাসপাতালের রোগীদের কাউন্সেলিংয়ের জন্য)

Job Description

Title: কাউন্সেলর (চক্ষু হাসপাতালের রোগীদের কাউন্সেলিংয়ের জন্য)

Company Name: Nari Uddug Kendra (NUK)

Vacancy: 2

Age: 20 to 35 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Negotiable

Experience:

Published: 2026-03-11

Application Deadline: 2026-04-10

Education:

    • HSC (Vocational)
    • Bachelor/Honors

শিক্ষাগত যোগ্যতাঃ

এইচ.এস.সি/স্নাতক ডিগ্রী। তবে, অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এম.এল.ও.পি (MLOP) কোর্সধারীদের অগ্রাধিকার দেয়া হবে।



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age 20 to 35 years

অভিজ্ঞতাঃ

অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে, হাসপাতাল বা স্বাস্থ্যখাতে বা কোন চক্ষু হাসপাতালে রোগী কাউন্সেলিংয়ে ০৬ (ছয়) মাস থেকে ০১ (এক) বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

অন্যান্য যোগ্যতাসমূহঃ

বিভিন্ন ধরনের মানুষের সাথে সহজভাবে কথা বলা বা যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে।

রোগী ও রোগীর আত্মীয়দের হাসপাতালের বিভিন্ন সেবা ও সুবিধা সমূহ সম্পর্কে বুঝিয়ে বলা।

অপারেশন করানোর জন্য রোগী ও রোগীর আত্মীয়দের বুঝিয়ে প্রস্তুত করা যাতে সময়মতো অপারেশনের মাধ্যমে চোখের চিকিৎসা সম্পন্ন করে।

উপস্থিত বুদ্ধি থাকতে হবে যাতে তাৎক্ষনিকভাবে রোগীদের বিভিন্ন সমস্যার অথবা প্রশ্নের সমাধান দেয়া যায়।

দরিদ্র জনগোষ্ঠির সাথে বিশেষ করে মহিলা, বৃদ্ধ ও অসুস্থ মানুষের সাথে কাজ করার ও সেবদানের ইচ্ছা থাকতে হবে।

বিভিন্ন প্রতিবেদন তৈরী করার বাস্তব জ্ঞান থাকতে হবে;

কম্পিউটার ব্যবহারে বাস্তবিক জ্ঞান- তথা, বাংলা ও ইংরেজি টাইপ করা থাকলে ভালো;



Responsibilities & Context:

প্রতিষ্ঠানের পরিচিতিঃ নারী উদ্যোগ কেন্দ্র (নউক) একটি প্রতিষ্ঠিত ও সুপরিচিত বেসরকারী সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ১৯৯১ সাল থেকে নারী-পুরুষের সমতা, দরিদ্র নারীদের আর্থিক ক্ষমতায়ন ও সক্ষমতা অর্জন, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের শক্ত অবস্থান নিশ্চিতকরার মূল লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে নারী উদ্যোগ কেন্দ্র ক্ষুদ্র ঋণ প্রকল্প, স্বয়ংসম্পূর্ণ কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, এগারসিন্দুর কমিউনিটি হাসপাতাল সহ বিভিন্ন দাতা সংস্থা প্রদত্ত অনুদানের প্রকল্প বাস্তবায়ন করছে।

বর্তমানে, নারী উদ্যোগ কেন্দ্র (নউক) তার চক্ষু হাসপাতালের (কিশোরগঞ্জ ও সাভার) জন্য রোগীদের কাউন্সেলিং দেয়ার জন্য পরিশ্রমী, সৎ, উদ্যোমী প্রার্থীর নিকট থেকে কাউন্সেলর পদে দরখাস্ত আহ্বান করছে।

কর্ম এলাকাঃ কিশোরগঞ্জ জেলা।

প্রধান দায়িত্ব ও কর্তব্য সমূহঃ

হাসপাতালে আগত চক্ষু রোগীদের চক্ষু রোগ ও চিকিৎসা পদ্ধতি এবং চোখ অপারেশনের পূর্বে ও পরে রোগীর করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান (কাউন্সেলিং) করা।

রোগীসহ রোগীর সাথে আগত আত্মীয়স্বজনদের প্রয়োজনীয় সহায়তা করা যাতে রোগীর চোখের অপারেশনের কার্যক্রম সুন্দরমতো সম্পন্ন হয়।

কাউন্সেলিংকৃত রোগীর তথ্য সঠিকভাবে ও গোপনীয়ভাবে সংরক্ষন করা।

চাহিদামতো বিভিন্ন রিপোর্ট তৈরি করা।



Job Other Benifits:

    বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট করা হবে।

    অন্যান্য সুবিধাঃ দুটি উৎসব বোনাস, পারফরম্যান্স ভিত্তিক বাৎসরিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs