Title: সেন্টার ম্যানেজার
Company Name: Shushilan
Vacancy: 3
Age: At least 27 years
Job Location: Jashore, Khulna, Satkhira
Salary: Tk. 22000 - 25000 (Monthly)
Experience:
স্নাতক বা স্নাতকোত্তর পাশ তবে অভিজ্ঞ নারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগতযোগ্যতা শিথীলযোগ্য।
অভিজ্ঞতা: সঞ্চয় ও ঋণদান কর্মসূচীতে ১ থেকে ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা:
সঞ্চয় ও ঋণদান কর্মসূচীতে ১ থেকে ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি সর্ম্পকে জ্ঞান থাকা।
মটর সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
সংস্থার পিএসইএ পলিসি, জেন্ডার পলিসি, সেইফগার্ডিং পলিসি, কোড অব কন্ডাক্ট এবং সংস্কৃতি মেনে চলা।
ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের দক্ষতা থাকতে হবে। যেমন: জুম/মাইক্রোসফট টিম/স্কাইপ
কর্ম বিবরণী:
3M: (Man, Money, Material) এই তিনটির গুনগত ব্যবহার নিশ্চিত করবেন।
প্রতিদিন অন্তত ২টি করে সমিতি পরিদর্শন করবেন। আবেদনকৃত ঋণের সম্ভাব্যতা যাচাই করে ঋণ বিতরন নিশ্চিত করা।
মাসিক মিটিং-এ গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী মাঠ কর্মী কর্তৃক নতুন সমিতি গঠনের পর সদস্যদের বাড়ী পরিদর্শন করে ভালোভাবে যাচাই বাছাই করা।
কর্মীদের দূর্বল দিক নির্ণয় করে তা সংশোধনে নিয়মিত নার্সিং ও কোচিং দেওয়া।
কর্মীদের প্রতিদিনের কাজ ও আচরনগত দিক লক্ষ্য করে গোপন প্রতিবেদন কর্মীদের নামের ফাইলে সংরক্ষন করা।
সদস্য ভর্তির ক্ষেত্রে আবেদন ফরমে প্রদত্ত্ব তথ্য সরজমিনে যাচাই করে অনুমোদন দেওয়া।
সদস্য কিস্তি দিতে অপারগ হয় তা হলে তাৎক্ষনিক টীম ওয়ার্ক করা এবং কর্মকর্তাদের পরামর্শ গ্রহন করা।
ঋণ প্রদানের পূর্বে যাবতীয় কাগজপত্র যথাযথভাবে পুরন হয়েছে কিনা এবং ঋণ গ্রহীতার স্বাক্ষর সঠিক কিনা তা যাচাই বাছাই করা।
প্রতি মাসের আগাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরী করে মাসের প্রথমে প্রধান কার্যালয়ে প্রেরণ করে তহবিল চাহিদা জানানো। তহবিলের সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনার জন্য দায়বদ্ধ থাকতে হবে।
ঋণ ও সঞ্চয় কার্যক্রমের সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন (MIS ও AIS) প্রস্তুত করে সাধারন খতিয়ানের সহিত স্থিতি চেক করে প্রধান কার্যালয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরন করা।
সেন্টারের যাবতীয় আয় ব্যায় বিশ্লেষণ করে কর্মসূচী সম্প্রসারনের পরিকল্পনা প্রনয়ন করা।
প্রতি নিয়ত ব্যাংক হিসাব পরীক্ষা করা এবং কোন প্রকার ত্রুটি থাকলে সংগে সংগে ব্যাংক ম্যানেজারের কাছে জানানো ও সংশোধন করা।
অফিস ও ঋণ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দলিল পত্রাদি ও কর্মীচাহিদা প্রধান কার্যালয়ে প্রেরন করা।
কর্মীদের আর্থিক অসংগতি ও সংস্থা বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে এবং বিশেষ ক্ষেত্রে উদ্ধতন কর্মকর্তাদের সহিত নিয়মিত সমন্বয় সাধন করা।
কর্মএলাকা: সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার বিভিন্ন উপজেলা।
বেতন: ২২,০০০.০০ থেকে ২৫,০০০.০০ টাকা। দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।