Title: Marketing / Sales Executive
Company Name: Rimon Rajon Ceramics
Vacancy: 5
Age: 25 to 40 years
Job Location: Naogaon (Naogaon Sadar)
Salary: Negotiable
Experience:
বিঃদ্রঃ প্রার্থীকে অবশ্যই নওগাঁ জেলায় অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। এবং মার্কেটিং সেক্টরে পূর্ব অভিজ্ঞতা বিশেষ করে দরজা, টাইলস, স্যানিটারি রিলেটেড সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
মুল কাজঃ
মার্কেট ভিজিট: প্রতিদিন নির্দিষ্ট এলাকায় ফিল্ড ভিজিট করা এবং নতুন কাস্টমার খুঁজে বের করা।
সেলস টার্গেট: কোম্পানির নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় ভূমিকা রাখা।
পণ্যের প্রচারণা: কাস্টমারকে পণ্যের গুণগত মান ও সুবিধা বুঝিয়ে অর্ডার নিশ্চিত করা।
সম্পর্ক উন্নয়ন: খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সুসম্পর্ক বজায় রাখা।
রিপোর্ট প্রদান: প্রতিদিনের কাজের অগ্রগতি ও বাজার পরিস্থিতি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো।
বকেয়া সংগ্রহ: বিক্রয়কৃত পণ্যের টাকা বা বকেয়া সঠিক সময়ে সংগ্রহ করা।
বাজার পর্যবেক্ষণ: প্রতিযোগীদের পণ্য এবং বাজারদর সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা।
মার্কেটিং বেতন মূলত কমিশন ভিত্তিক। মুল বেতন + টিএডিএ সাথে টার্গেট যত বেশি উপর করতে পারবে, তত বেশি কমিশন পাবে।