Title: লাইভস্টক অফিসার (Livestock Officer)
Company Name: Lusaka Group
Vacancy: --
Age: At least 25 years
Job Location: Dhaka (Ashulia)
Salary: Negotiable
Experience:
ক্যাটল ফ্যাটেনিং, ডেইরি বা কমার্শিয়াল ফার্ম ম্যানেজমেন্টে বাস্তব অভিজ্ঞতা।
ক্যাটল ডিজিজ, ক্যাটল ফিড, এবং কম্পিউটার পরিচালনাসহ (MS Office) ডিজিটাল ডাটা ম্যানেজমেন্টের জ্ঞানথাকতে হবে।
১. স্বাস্থ্য ও রোগ ব্যবস্থাপনা (Health & Disease Management) স্বাস্থ্য পরীক্ষা:
· নিয়মিত গরুর স্বাস্থ্য পরীক্ষা করা এবং কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া।
· টিকা ও কৃমি: নিয়মিত কৃমিনাশক ওষুধ প্রদান এবং ক্ষুরা রোগ (FMD), অ্যানথ্রাক্সসহ অন্যান্য রোগের টিকা দেওয়ার সময়সূচি মেনে চলা।
· বায়োসিকিউরিটি: ফার্মে রোগজীবাণু প্রবেশ রোধ করতে কঠোর বায়োসিকিউরিটি বা স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।
২. পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা (Nutrition & Feeding Management) খাদ্য পরিকল্পনা:
· গরুর সুষম খাদ্য তালিকা (TMR - Total Mixed Ration) এবং পুষ্টি পরিকল্পনা তৈরি করা।
· ওজন বৃদ্ধি মনিটরিং: সুনির্দিষ্ট খাদ্য গ্রহণের মাধ্যমে গরুর কাঙ্ক্ষিত ওজন বৃদ্ধি (Weight Gain) ও ফ্যাটেনিং হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা।
· খাবারের মান নিয়ন্ত্রণ: দানাদার খাবার, খড় ও কাঁচা ঘাসের পুষ্টিমান ও গুণগত মান নিশ্চিত করা।
৩. ফার্ম অপারেশন ও ব্যবস্থাপনা (Farm Operations) দৈনিক কাজ তদারকি: খামারের
· দৈনিক কার্যক্রম, যেমন—খাওয়ানো, গোসল করানো, শেড পরিষ্কার ইত্যাদি সঠিকভাবে পরিচালনা করা।
· কর্মী পরিচালনা: ফার্মের অন্যান্য কর্মচারীদের কাজ বণ্টন করা এবং তাদের গবাদিপশু লালনপালন সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া।
· ক্রয় ও বাজেট: গরু ক্রয়, খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার ক্ষেত্রে বাজেট প্রস্তুত ও নিয়ন্ত্রণ করা।
৪. রেকর্ড ও প্রতিবেদন (Record Keeping & Reporting)রেকর্ড সংরক্ষণ:
· প্রতিটি গরুর ক্রয়মূল্য, ওজন, চিকিৎসা, ওষুধ ও খাবারের খরচের সঠিক হিসাব ও রেকর্ড সংরক্ষণ করা।
· রিপোর্ট প্রদান: সাপ্তাহিক, মাসিক এবং প্রজেক্ট শেষে গরুর উৎপাদনশীলতা ও আর্থিক লাভ-ক্ষতির বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া।
এছাড়াও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অন্যান্য দায়িত্ব পালন করা।