Title: Doctor Attendant/Patient Attendant
Company Name: Mimi Hospital
Vacancy: 4
Age: 18 to 30 years
Job Location: Dhaka (Uttara Sector 6)
Salary: Tk. 12000 - 15000 (Monthly)
Experience:
নিজের ফ্লোর বা ডেস্কের সবকিছু গুছিয়ে রাখা। পরিস্কার-পরিচ্ছন্ন আছে কিনা তা প্রর্যবেক্ষন করা প্রয়োজনে পরিচ্ছন্ন কর্মী দ্বারা তা পরিস্কার করিয়ে নেয়া।
প্রত্যেকটি ডাক্তার চেম্বার ঠিক আছে কিনা দেখা ও গুছিয়ে রাখা।
ডাক্তার আসার পূর্বেই প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত রাখতে হবে।
সিরিয়াল মোতাবেক ডাক্তারের চেম্বারে রোগী প্রদান করতে হবে।
ডাক্তারের জন্য প্রয়োজনীয় আপ্যায়নের বাবস্থা করা।
রোগী/ভিজিটর আসলে দাঁড়িয়ে সৌজনের সহিত সাহায্যের জন্য প্রস্তাব করবেন এবং আগত প্রতিটি সেবা গ্রহীতাকে স্যার/ ম্যাডাম বলে সম্বোধন করবেন।
ডাক্তার এটেনডেন্ট ডেস্কে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণ প্রতিটি চিকিৎসা প্রত্যাশী রোগী কিংবা রোগীর সাথে আগত এটেন্টডেন্টদের বক্তব্য ধৈর্য সহকারে শুনবেন এবং আন্তরিকতার সাথে তাদেরকে হাসপাতাল এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।
রোগী বা তাঁর এটেনডেন্টগণের জিজ্ঞাসিত বিষয়ে তথ্য জানা না থাকলে বিনয়ের সাথে রোগী কিংবা রোগীর স্বজনদের বুঝিয়ে বলবেন এবং প্রয়োজনে সিনিয়রদের সহযোগিতা গ্রহন করে আগতদের জানাবেন।
রোগীরনাম ও বয়স ইংরেজিতে শব্দ করে লিখার বিষয়টি নিশ্চিত করুন। প্রযোজ্য ক্ষেত্রে প্রেসক্রিপশন বা সহায়ক কাগজপত্র অনুসরন করুন।
সার্জারি, গাইনি ডাক্তারদের ব্যবহৃত সরঞ্জামাদি সঠিকভাবে সংরক্ষন করা এবং সরঞ্জামাদি ব্যবহার পরবর্তী সময়ে অটোক্লাব করা এছাড়া অন্তত সপ্তাহে দুইদিন অটোক্লাব করা।
ড্রেসিং, প্লাস্টার এই জাতীয় সেবা প্রদান শেষে বা শুরুতে (বাস্তব অবস্থার প্রেক্ষিতে) সেবার মূল্যের জন্য রসিদ (ইনভয়েজ) করতে ডাক্তারগণকে সহায়তা করুন। অর্থাৎ সেবার রসিদ করা নিশ্চিত করুন।
প্রতিদিনের কার্যক্রম পরিচালনায় কোন সমস্যা হলে তা দায়িত্বরত ম্যানেজারকে অবহিত করা এবং প্রয়োজনীয় সমাধান দিয়ে সেই মোতাবেক কাজ করা।
ভর্তি রোগী রিলিজ হওয়ার পর তাঁর চিকিৎসা সংক্রান্ত সকল নথির স্কানকপি সফটওয়্যারে সংযুক্ত করতে হবে।
রোগীর কোন তথ্য সফ্টওয়্যারে আংশিকভাবে বা সংক্ষিপ্তাকারে সংযুক্ত করা যাবে না।
অবহিত নন এমন সকল ক্ষেত্রে ব্যবস্থাপকদের সহিত আলোচনা করে নিষ্পত্তি করুন।
হাসপাতালে আগত রোগীর বা ভিজিটরদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে কর্তব্যরত ওয়ার্ড বয়/ সার্ভিস এটেন্ডেন্টদের নির্দেশনা দিন।
ডাক্তার এটেনডেন্টদের নিজ ফেøার এর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার সার্বিক দায়িত্ব পালন করতে হবে।
রোগী দেখা শেষে ডাক্তার চলে যাওয়ার পর চেম্বার গুছিয়ে রাখা এবং সকল প্রকার বিদ্যুতিক সুইচ বন্ধ করা।
কর্তৃব্যরত ফ্লোর এর লাইট, ফ্যান, এসি, বাথরুমসমূহ যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তাহা পর্যবেক্ষনে রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
যে কোন প্রকার অনিয়ম, দূর্নীতি বা প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কাজ দেখলে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
প্রতিষ্ঠানের সকল নীতিমালা অত্যাবশ্যকীয় ভাবে পালন করা।
প্রাতিষ্ঠানিক স্বার্থে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নির্দেশিত অন্য সকল পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকা।
As per policy