Title: কেয়ারটেকার-কাম-কুক/ সাপোর্ট স্টাফ
Company Name: Caritas Khulna Region
Vacancy: --
Age: 18 to 40 years
Job Location: Khulna
Salary: Tk. 12000 - 15000 (Monthly)
Experience:
Published: 2026-07-13
Application Deadline: 2026-07-23
Education:
কারিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের স্থানীয় অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড ১৯৬৭ সাল থেকে বাস্তবায়ন করে আসছে। কারিতাস বাংলাদেশ ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় এবং আটটি আঞ্চলিক কার্যালয় (বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট) এর মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণের জন্যে সমানভাবে কাজ করে। বর্তমানে কারিতাস বাংলাদেশ ৮টি অগ্রাধিকার: "(১) বিপন্ন জনগোষ্টিসমূহের জন্য ভালবাসাপূর্ণ সেবা ও সমাজ কল্যাণ, (২) প্রতিবেশগত সংরক্ষণ, ন্যায়বিচার এবং টেকসই খাদ্য ব্যবস্থা। (৩) মানবিক সাড়াদান ও দুর্যোগ ব্যবস্থাপনা, (৪) শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি, (৫) স্বাস্থ্যসেবা, পুষ্টি ও শিক্ষা, (৬) আদিবাসী জাতিগোষ্ঠির উন্নয়ন, (৭) সমন্বিত মানব উন্নয়ন এবং (৮) প্রতিষ্ঠানিক উন্নয়ন এবং স্থায়িত্ব এর ভিত্তিতে ১৮৫টি উপজেলায় ৮৮টি প্রকল্প বাস্তবায়ন করছে।
"কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের "কারিতাল মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম (সিএমএফপি)" এবং অন্যান্য প্রকল্পের জন্য নিম্ন বর্ণিত শূণ্য পদে নিয়োগ প্রদান এবং প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীর যোগ্যতা ও অভিজ্ঞতা নিম্নরূপ-
পদের নাম, বিবরণ ও প্রার্থীর যোগ্যতা
বিভাগ/প্রকল্প)
১) কারিতাস মাইক্রোফাইন্যান্স লোজাম (সিএমএফপি)
২) অন্যান্য প্রকল্প
পদের নাম:কেয়ারটেকার-কাম-কুক/ সাপোর্ট স্টাফ (পদ শূণ্য থাকা সাপেক্ষে)
বেতন: ১২-১৫ হাজার (যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে)
প্রার্থীর যোগ্যতা:
বয়স: ১৮-৪০ বছর (৩০.০৬.২০২৬ খ্রি: অনুযায়ী (অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
শিক্ষাগত যোগ্যতা। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস।
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নাই।
অগ্রাধিকার। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
দায়িত্ব-কর্তব্য
কারিতাস বাংলাদেশ এর সংশ্লিষ্ট প্রকল্পের চাকুরী বিধিমালা মেনে চলা ও সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখা।
উপকারভোগীদের প্রতি আন্তরিক ও সহনশীল থাকা।
কারিতাস বাংলাদেশ এর সেফ-গার্ডিং পলিসিসহ সকল পলিসি মেনে চলা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় যাবতীয় কার্যাদি সম্পাদন করা।
কর্মস্থলে সার্বক্ষনিক অবস্থান করে দায়িত্বপালন করা ও প্রকল্পের যাবতীয় মালামাল দেখায়না ও নিরাপত্তার দায়িত্ব
দায়িত্ব পালনকালীন কোন কিছু নষ্ট বা চুরি হলে তার জন্য দায়ী থাকা এবং উক্ত মালামালের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকা।
কোন অবস্থাতেই কর্তব্য পালনের সময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ না করা এবং কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অন্য কোন লোক প্রতিষ্ঠানের ভিতরে না আনা।
স্কুল স্টাফ ও অতিথিদের জন্য প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষের নির্দেশ মত খাবার প্রস্তুত করা।
নির্দেশ অনুযায়ী প্রয়োজনে বাজার করা। খাবার পরিবেশন করা।
রান্নার এবং খাবার জায়গা ও রান্নার কাজে ব্যবহৃত যাবতীয় তৈজসপত্র সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত অবস্থায় রাখা।
খাবার প্রস্তুত ও পরিবেশনকালে হাতের নখ পরিষ্কার রাখা, চুল ছোট রাখা, পরিষ্কার বস্ত্র পরিধান করা এবং সাবান দিয়ে হাত ধোয়াসহ সার্বক্ষনিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।
প্রতিষ্ঠান ও প্রকল্পের স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক যাবতীয় কর্মকান্ডে সক্রিয়াভাবে অংশ গ্রহণ করা।
আবেদনের শর্তাবলী:
১. ক) প্রার্থীর খ) পিতার নাম, গ) মাতার নাম, ঘ) স্বামী/স্ত্রীর নাম, ও) বর্তমান ঠিকানা/যোগাযোগের ঠিকানা, চ) স্থায়ী ঠিকানা, ছ) শিক্ষাগত যোগ্যতা, জ) জন্ম তারিখ, ঝ) ধর্ম, এ৯) জাতীয়তা, ট) মোবাইল নম্বর, ঠ) কাজের অভিজ্ঞতা, ড) বৈবাহিক অবস্থা উল্লেখ করে সাদা কাগজে জীবনবৃত্তান্ত প্রদান করতে হবে।
2.আবেদনের সাথে দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা (মোবাইল ফোন নম্বর এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখসহ) সংযুক্ত করতে হবে
3.আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশীট ও ন্যাশনাল আইডি/জন্ম নিবন্ধন এর অনুলিপি ও চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও সদ্য তোলা ২ দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি জমা দিতে হবে যা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।
4.চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র সংযোজন করে আবেদন করতে হবে।
5.আগ্রহী প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ এবং সেবামূলক কাজে উদ্যোগী হতে হবে। এছাড়া প্রতিষ্ঠানের যে কোন কর্ম এলাকায় (প্রত্যন্ত গ্রাম ও শহর। সার্বক্ষণিক অবস্থান করে কাজ করার মানষিকতা থাকতে হবে।
6.আদিবাসী এবং মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
7.পদের নাম স্পষ্ট করে লিখতে হবে
8.কেবল মাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত (Short-listed) প্রার্থীদের নির্বাচনী প্রত্রিকায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
9.যারা ধুমপান ও নেশা জাতীয়দ্রব্য গ্রহণে অভ্যন্ত তাদের আবেদন করার প্রয়োজন নাই।
10.ব্যক্তিগত যোগাযোগকারী বা সুপারিশকৃত প্রার্থীগণ সংশ্লিষ্ট পদের অযোগ্য বলে বিবেচিত হবেন।
11.আবেদনপত্র আগামী ২১/০৭/২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে bdjobs.com অথবা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা সরাসরি নিম্নবর্ণিত ঠিকানায় পৌছাতে হবে।
১২. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন পত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
13.এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১৪. নিয়োগ বিজ্ঞপ্তিটি www.caritasbd.org ওয়েবসাইট, কারিতাস Facebook
( https://www.facebook.com/Caritasbangladesh2016/) এবং কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় ও সকল আঞ্চলিক
অফিসে প্রদর্শিত হবে।
কারিতাস বাংলাদেশ স ব্যক্তির মর্যাদা অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিশেষভাবে, বিপদাপন্ন জনগোষ্ঠির মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকতে সচেষ্ট। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সকল প্রকল্প অংশগ্রহণকারী, শিশু, যুবা ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। কারিতাস বাংলাদেশের কোন কর্মী, প্রতিনিধি, অংশীদারীদের দ্বারা শিশু। বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের যেকোন ধরনের ক্ষতি, যৌন নির্যাতন, যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও শোষণমূলক কর্মকান্ড
সংঘঠিত হলে তা কারিতাস বাংলাদেশের শূণ্য সহ্য নীতিমালায় (Zero Tolerance) বর্ণিত শান্তির আওতাভুক্ত হবে।