Title: বাবুর্চী
Company Name: Tamanna Restaurant
Vacancy: --
Age: 25 to 35 years
Job Location: Dhaka (Shah Ali)
Salary: Negotiable
Experience:
প্রার্থীদেরকে নূন্যতম এস.এস.সি এবং এইচ এস সি পাস হতে হবে (দক্ষতা বিবেচনা করে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে)
যেকোন স্বনামধন্য রেস্টুরেন্টে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে স্পষ্টভাবে বাংলায় লিখতে ও পড়তে জানতে হবে।
বাবুচী প্রার্থীকে অবশ্যই রেসিপি অনুযায়ী প্রয়োজনীয় উপকরনের তালিকা প্রস্তুত করতে জানতে হবে।
প্রার্থীকে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবীধি সম্পর্কে সচেতন হতে হবে।
প্রার্থীকে কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী এবং মার্জিত ও সৎ স্বভাবের হতে হবে।
সাপ্তাহিক ছুটির দিনে, সরকারি ছুটির দিনে এবং প্রয়োজন অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে।
তামান্না পার্ক এর ভিতরে তামান্না রেস্টুরেন্টের জন্য ১ জন বাবুর্চী এবং কয়েকজন ওয়েটার প্রয়োজন, যারা খাবারের গুনগত মান বজায় রেখে নির্ধারিত রেসিপি অনুযায়ী রান্না করবেন এবং রান্নাঘর ও খাবার স্থানের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন এবং গ্রাহকের নিকট হতে খাবারের অর্ডার গ্রহন থেকে শুরু করে গ্রাহককে সকল সেবা প্রদান করে তাদের সন্তুষ্টি নিশ্চিত করবেন।
Job Responsibilities
বাবুর্চী:
প্রদত্ত রেসিপি অনুযায়ী সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবার এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিশেষ খাবার প্রস্তুত করা।
প্রতিদিনের খাবার মেনু অনুযায়ী রান্নার কাঁচা মাল ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ এবং রান্না করা।
বাবুর্চীকে অবশ্যই বাংলা সকল খাবার, চাইনিজ খাবার, ফাস্টফুড এবং বার-বি-কিউ তৈরীর দক্ষতা থাকতে হবে।
রান্নাকৃত খাবার যথাযথভাবে সংরক্ষণ করা এবং যথাসময়ে পরিবেশন করা।
রান্নাকৃত খাবার ও রান্নার উপকরণগুলোর গুনগত মান যথাযথভাবে পরীক্ষা করা এবং মান নিশ্চিত করা।
রান্নার উপকরণের স্টক মনিটর করা এবং চাহিদা অনুযায়ী রান্নার পূর্বে কর্তৃপক্ষকে অবহিত করা
যাবতীয় তৈজসপত্র, ডাইনিং, রান্নাঘর, ফ্রিজ প্রভৃতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যত্ন সহকারে ব্যবহার করা।
রান্নাঘরে স্যানিটাইজড এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা।
রান্না ও খাবার পরিবেশন কাজে জড়িত সকল কর্মীদের কাজের তদারকি করা ও শৃঙ্খলা বজায় রাখা।
রেস্টুরেন্ট কর্মরত সকল কর্মীদের পরিস্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা।
উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে সংশ্লিষ্ট অন্যান্য যে কোন দায়িত্ব পালন করা।
সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী।