Title: সহকারী শাখা ব্যবস্থাপক
Company Name: BURO Bangladesh
Vacancy: --
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: --
Experience:
Published: 2026-05-07
Application Deadline: 2026-05-31
Education:
গ্রেড পদ্ধতির ক্ষেত্রে- ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ (যে কোন একটিতে ১.৬৫ গ্রহণযোগ্য) হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান অগ্রাধিকার
বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ-এর চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য কর্মী নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।
বেতন ও ভাতা:
শিক্ষানবিশকাল: ৩৭,০০০/=
স্থায়ীকরণের পর: ৪১,১৭০/=(অন্যান্য ভাতাসহ)
বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি:
অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী ০৩ মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। ০৩ মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও ০৩ মাস সময় দেয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকুরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকুরির অবসান হবে।
স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখি ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতাসহ সংস্থার চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
শাখাসমূহে পুরুষ / মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে।