Title: গার্ডেনার (মালী)
Company Name: BRAC
Vacancy: --
Age: At least 18 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience:
ব্র্যাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নে নিবেদিত। ব্র্যাক লার্নিং সেন্টারে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহবান করা হচ্ছেঃ
পদবী: গার্ডেনার (মালী)
নিম্নোক্ত দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন আবশ্যকঃ
ফুলের বাগান, লন, গাছপালা এবং সৌন্দর্যবর্ধনের জন্য নির্ধারিত এলাকাসমূহের যথাযথ পরির্চযা ও রক্ষণাবেক্ষণ করা।
গাছ লাগানো, নিয়মিত গাছে পানি দেওয়া, ছাঁটাই ও সার প্রয়োগ করা।
আগাছা ও বাগানের বর্জ্য পরিষ্কার করা।
গাছের রোগ বা ক্ষতি সম্পর্কে রিপোর্ট করা এবং বাগানের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা।
মজুদ ও চাহিদাপত্র ব্যবস্থাপনা এবং ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে সহায়তা করা।
বাগানের বর্জ্য বা ময়লা নিরাপদে অপসারণ করা।
বাগান ও পরিবেশের নান্দনিক নকশা সংক্রান্ত অন্যান্য অর্পিত দায়িত্ব পালন করা।
উল্লেখ থাকে যে, গার্ডেনার(মালী) উপরোক্ত কার্যাবলীর পাশাপাশি সংস্থার প্রয়োজনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন ।
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে পঞ্চম শ্রেণী পাশ থাকতে হবে।
অভিজ্ঞতাঃ বাগান পরিচর্যা ও সৌন্দর্যবর্ধনের কাজে নূন্যতম ০১ বছরের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে উপরোক্ত কাজগুলো করতে সক্ষম আগ্রহী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
বেতনঃ আলোচনাসাপেক্ষ
অন্যান্য সুবধিাঃ উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, সার্ভিস চার্জ এবং অন্যান্য।
র্কমস্থলঃ ব্র্যাক মাঠ কার্যালয়
চাকুরির ধরনঃ সেবা কর্মী
আবেদনের শেষ তারিখঃ জুলাই, ১৮,২০২৬
ব্র্যাক বিশ্বাস করে, আমাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি—যেমন কর্মী, কর্মসূচির অংশগ্রহণকারী, সহযোগী সংস্থা এবং যেসব জনগোষ্ঠীর সঙ্গে আমরা কাজ করি—তাদের প্রত্যেকেরই সব ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি এবং শোষণ, বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে।
আমরা বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, জাতিগত পরিচয় কিংবা আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে সকলের মানবিক মর্যাদা, অন্তর্ভুক্তি এবং মর্যাদাসম্পন্ন কাজের সমান সুযোগকে সম্মান করি।
জীবনের কঠিন সময় পেরিয়ে, হাল না ছেড়ে যারা আবার উঠে দাঁড়িয়েছেন—সেই সাহসী ও সংগ্রামী মানুষদের আমরা আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করি।