বাবুর্চি (কুক), ব্র্যাক লার্নিং সেন্টার

Job Description

Title: বাবুর্চি (কুক), ব্র্যাক লার্নিং সেন্টার

Company Name: BRAC

Vacancy: --

Age: Na

Job Location: Anywhere in Bangladesh

Salary: Negotiable

Experience:

  • At least 1 year


Published: 2026-02-22

Application Deadline: 2026-03-04

Education:
    • JSC / JDC / 8 pass


Requirements:
  • At least 1 year


Skills Required:

Additional Requirements:

চাকুরির ধরনঃ সেবা কর্মী

বেতনঃ আলোচনাসাপেক্ষ

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে। 

অভিজ্ঞতাঃ  নূন্যতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 



Responsibilities & Context:

ব্র্যাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নে নিবেদিত। ব্র্যাক লার্নিং সেন্টারে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহবান করা হচ্ছেঃ

নিম্নোক্ত দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন আবশ্যকঃ

  • প্রতিদিনের খাবারের তালিকা অনুযায়ী রান্না এবং খাবারের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করা।

  • চাহিদা অনুযায়ী সময়মত সঠিকভাবে খাবার পরিবেশন করা।

  • প্রতিদিনের খাবারের হিসাব রাখা এবং খাবারের রেজিস্টার সংরক্ষন করা।

  • রান্নাঘর এবং খাবারে ব্যবহৃত যাবতীয় জিনিস পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও রক্ষনাবেক্ষন করা।

  • রান্নাঘরের যেকোন উপকরন হারিয়ে গেলে, নষ্ট হলে কিংবা ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষনিক কর্তৃপক্ষকে অবহিত করা।

  • রান্নায় ব্যবহৃত খাদ্য সামগ্রীর মেয়াদোত্তীর্ণতা এবং গুনগতমানের দিকে সচেতন হওয়া এবং রক্ষনাবেক্ষন করা।

  • খাবারের তালিকা অনুসারে অতিথীদের পছন্দ অনুযায়ী নতুন ধরনের খাবার তৈরী শেখা।

  • মেস পরিচালনার জন্য সাপ্তাহিক এবং মাসিক চাহিদাপত্র প্রস্তুত করা।

  • খাবারের পরে বা খাবারের সময় প্রতিটি পাত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

  • সঠিক উপকরণ দিয়ে ওয়াশ জোন এলাকা পরিস্কার রাখা।

উল্লেখ থাকে যে, বাবুর্চি (কুক) উপরোক্ত কার্যাবলীর পাশাপাশি সংস্থার প্রয়োজনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন ।

ব্র্যাক বিশ্বাস করে, আমাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি—যেমন কর্মী, কর্মসূচির অংশগ্রহণকারী, সহযোগী সংস্থা এবং যেসব জনগোষ্ঠীর সঙ্গে আমরা কাজ করি—তাদের প্রত্যেকেরই সব ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি এবং শোষণ, বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে।

আমরা বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, জাতিগত পরিচয় কিংবা আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে সকলের মানবিক মর্যাদা, অন্তর্ভুক্তি এবং মর্যাদাসম্পন্ন কাজের সমান সুযোগকে সম্মান করি। 

জীবনের কঠিন সময় পেরিয়ে, হাল না ছেড়ে যারা আবার উঠে দাঁড়িয়েছেন—সেই সাহসী ও সংগ্রামী মানুষদের আমরা আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করি।



Job Other Benifits:

    অন্যান্য সুবধিাঃ উৎসব ভাতা, ভবিষ্যনিধি, আনুতোষিক, স্বাস্থ্য ও জীবন বীমা, সার্ভিস চার্জ এবং অন্যান্য।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Hospitality/ Travel/ Tourism

Similar Jobs