Title: সিনিয়র টেকনিশিয়ান- মেকানিক্যাল মেইনটেন্যান্স, বিওজিসিএল
Company Name: Anvir Bashundhara Group
Vacancy: --
Age: At least 30 years
Job Location: Dhaka (South Keraniganj)
Salary: Negotiable
Experience:
এস.এস.সি./এইচ.এস.সি. সম্পন্ন করার পর মেকানিক্যাল ট্রেডে ডিপ্লোমা ডিগ্রি অর্জন।
তেল, গ্যাস, বিদ্যুৎ, সার কারখানা অথবা সংশ্লিষ্ট শিল্পে মেকানিক্যাল মেইনটেন্যান্স টেকনিশিয়ান হিসেবে ১৩–১৫ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা।
বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানি লিমিটেড (বিওজিসিএল) হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকায় ‘‘সিনিয়র টেকনিশিয়ান- মেকানিক্যাল মেইনটেন্যান্স’’ পদের জন্য কিছু যোগ্য প্রার্থী খুঁজছে।
নির্ধারিত পরিকল্পনা ও স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুযায়ী নির্ধারিত এলাকায় যান্ত্রিক প্ল্যান্ট ও যন্ত্রপাতি (যেমন: পাম্প, কম্প্রেসর, টাওয়ার, হিট এক্সচেঞ্জার, বয়লার, হাইড্রোলিক সিস্টেম) এর পরিকল্পিত (প্রিভেন্টিভ, প্রেডিক্টিভ, রুটিন এবং ব্রেকডাউন) রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পাদন করা।
সংযোজনের পর এবং/অথবা প্রিভেন্টিভ মেইনটেন্যান্স চলাকালে ঘূর্ণায়মান যন্ত্রপাতির (Rotating Equipment) অ্যালাইনমেন্ট সম্পন্ন করা।
সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার কর্তৃক অর্পিত মেজর ওভারহল এবং শাটডাউন মেইনটেন্যান্স কার্যক্রমে অংশগ্রহণ করা। এর মধ্যে শাটডাউন প্রস্তুতি, তথ্য সংগ্রহ এবং কন্ডিশন মনিটরিং সংক্রান্ত দায়িত্ব পালন অন্তর্ভুক্ত।
প্রকল্প কমিশনিং এবং নতুন যান্ত্রিক প্ল্যান্ট/যন্ত্রপাতি স্থাপনের কাজে অংশগ্রহণ করা। এর মধ্যে কমিশনিং ও ইন্স্যুরেন্স স্পেয়ারস যাচাই ও পর্যালোচনা করা এবং সংশ্লিষ্ট ক্রয় অনুরোধ (Purchase Requisition) প্রস্তুত ও পর্যালোচনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সহায়তা প্রদান করা।
কোম্পানির স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ (HSE) নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা এবং তা নিজের কাজের সঙ্গে কীভাবে সম্পর্কিত তা বোঝা।
ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ও কর্তব্য পালন করা।
কোম্পানির নীতি অনুসারে