ক্রেডিট অফিসার

Job Description

Title: ক্রেডিট অফিসার

Company Name: Social and Economic Enhancement Programme (SEEP)

Vacancy: 20

Age: 26 to 35 years

Job Location: Dhaka, Manikganj, Munshiganj, Narayanganj, Narsingdi

Salary: --

Experience:

Published: 2026-08-27

Application Deadline: 2026-09-24

Education:

    • HSC
    • Bachelor/Honors


Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age 26 to 35 years

Experience:

ফ্রেশার/কম অভিজ্ঞ প্রার্থী:

  • স্নাতক ডিগ্রি; অথবা এইচএসসি/সমমান এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

অধিক অভিজ্ঞ প্রার্থী:

  • স্নাতক ডিগ্রি+ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এইচএসসি/সমমান এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

  • ফ্রেশার/কম অভিজ্ঞ প্রার্থী: বয়স সর্বোচ্চ ৩২ বছর।

  • অধিক অভিজ্ঞ প্রার্থী: বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

  • মোটরসাইকেল বা সাইকেল চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যেসব প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল রয়েছে, তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।



Responsibilities & Context:

Job Context

Ref: SEEP-DP/HR/JC-01/2026-27/99

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য ক্রেডিট অফিসার পদে সরাসরি নির্বাচনী পরীক্ষার (Walk-in-interview) মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রধান দায়িত্বসমূহঃ

  • ঋণ ও সঞ্চয় আদায় সংক্রান্ত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা।

  • সমিতি গঠন, সদস্য নির্বাচন ও ভর্তির কার্যক্রম পরিচালনা।

  • সদস্যদের তথ্য যাচাই, ঋণ আবেদন যাচাই ও ঋণ বিতরণে সহায়তা।

  • সদস্য ও সমিতির নিয়মিত তদারকি, বকেয়া আদায় ও রিপোর্ট প্রস্তুত।

  • নির্ধারিত লক্ষ্য অনুযায়ী সদস্য, ঋণী ও সমিতি সংখ্যা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ।

  • সঞ্চয় ফেরত ও কিস্তি সমন্বয় কার্যক্রম সঠিকভাবে সম্পাদন।

  • সংশ্লিষ্ট রেজিস্টার ও দলিলাদি হালনাগাদ ও সংরক্ষণ।

  • দায়িত্বপ্রাপ্ত এলাকার তথ্য সংগ্রহ, সমস্যা শনাক্তকরণ ও সমাধানে পদক্ষেপ।

  • অফিস ও মাঠ পর্যায়ের কার্যক্রমে শাখা ব্যবস্থাপককে সহযোগিতা।

  • সংস্থার নীতিমালা ও নির্দেশনার আলোকে দায়িত্ব পালন।



Job Other Benifits:
    • চাকুরী স্থায়ীকরণ হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভ ও পদোন্নতি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

    Salary:

    ফ্রেশার/কম অভিজ্ঞ প্রার্থী:

    • শিক্ষানবীশকাল (৬ মাস): সর্বসাকুল্যে মাসিক ২২,৮১০ টাকা। এছাড়াও প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।

    • চাকুরী স্থায়ী হওয়ার পর: মাসিক বেতন ২৩,৬১০ টাকা। এছাড়া মাসিক মোবাইল বিল বাবদ ৫০০ টাকা, যাতায়াত খরচ বাবদ ১৬০০ টাকা এবং প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।

    অধিক অভিজ্ঞ প্রার্থী:

    • শিক্ষানবীশকাল (৬ মাস): সর্বসাকুল্যে মাসিক ২৫,৭১০ টাকা। এছাড়াও প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।

    • চাকরি স্থায়ী হওয়ার পর: মাসিক বেতন ২৫,২৬২ টাকা। এছাড়াও মাসিক মোবাইল বিল বাবদ ৫০০ টাকা, যাতায়াত খরচ বাবদ ১৬০০ টাকা এবং প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs