Title: ম্যানেজার - অডিট এন্ড কমপ্লায়েন্স
Company Name: Social and Economic Enhancement Programme (SEEP)
Vacancy: --
Age: At most 40 years
Job Location: Dhaka, Munshiganj, Narayanganj
Salary: Negotiable
Experience:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ক্ষুদ্রঋণ কার্যক্রম নিরীক্ষা কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সর্বোচ্চ ৪০ বছর। তবে, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এবং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ
Job Context
Ref: SEEP-DP/HR/JC-04/2026-27/127
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপএকটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম ও অন্যান্য নিরীক্ষা কার্য সম্পাদনের জন্য ব্যবস্থাপক- অডিট এন্ড কমপ্লায়েন্স পদে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।
Job Location: ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ।
প্রধান দায়িত্ব ও কর্তব্যঃ
সংস্থার শাখা, প্রকল্প ও কর্মসূচির বার্ষিক নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
আর্থিক, প্রশাসনিক, হিসাব, ক্রয়, মানবসম্পদ ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের নিরীক্ষা ও কমপ্লায়েন্স যাচাই করা।
ক্ষুদ্রঋণ কার্যক্রমের ঋণ বিতরণ, আদায়, সঞ্চয়, বকেয়া ঋণ, সদস্য তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা।
সংস্থার আর্থিক লেনদেন, হিসাব ও আর্থিক প্রতিবেদনসমূহের নির্ভুলতা ও যথার্থতা যাচাই করা।
নীতিমালা, বিধি-বিধান, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, বাজেট এবং প্রযোজ্য আইন যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না তা পরীক্ষা করা।
সম্পদ, নগদ অর্থ, ব্যাংক হিসাব ও অন্যান্য সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ যাচাই করা।
ভুল-ত্রুটি, অনিয়ম, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অন্যান্য অসঙ্গতি শনাক্ত করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা।
নিরীক্ষায় চিহ্নিত অনিয়মের বিষয়ে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ এবং পূর্ববর্তী নিরীক্ষা প্রতিবেদনের ফলোআপ করা।
নিরীক্ষা প্রতিবেদন, কমপ্লায়েন্স প্রতিবেদন ও অন্যান্য প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত ও কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা।
ব্যবস্থাপনাকে নিরীক্ষা ও কমপ্লায়েন্স বিষয়ে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পরামর্শ প্রদান করা।
সংস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা করা।
নিরীক্ষা কার্যক্রমে নিরপেক্ষতা, গোপনীয়তা ও পেশাগত সততা বজায় রেখে দায়িত্ব পালন করা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত নিরীক্ষা, কমপ্লায়েন্স ও অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Salary:
শিক্ষানবীশকাল (৩-৬ মাস): সর্বসাকুল্যে মাসিক ২৯,৯৮৮ টাকা। এছাড়াও প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্য ভাতা এবং প্রকৃত যাতায়াত বিল প্রাপ্য হবেন।
চাকরি স্থায়ী হওয়ার পর: মাসিক বেতন ৩১,২০৯ টাকা। এছাড়া মাসিক মোবাইল বিল বাবদ ৮০০ টাকা, প্রকৃত যাতা বিল এবং প্রতি কর্মদিবসে ১২০ টাকা খাদ্য ভাতা প্রদান করা হবে। অধিক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণযোগ্য।
Compensation & Other Benefits
চাকুরী স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।