Title: Receptionist Admin Assistant
Company Name: RTL Bangladesh
Vacancy: 2
Age: 25 to 40 years
Job Location: Dhaka (GULSHAN 1)
Salary: Tk. 17000 - 20000 (Monthly)
Experience:
বিশেষ নির্দেশনা : RTL Immigration & Visa Advisory কোনো সাধারণ কনসালটেন্সি প্রতিষ্ঠান নয়। আমরা একটি স্বীকৃত, পেশাদার এবং আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, যেখানে সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং মানুষের প্রতি সম্মান সর্বোচ্চ গুরুত্ব পায়।এই পদের জন্য আবেদনকারীর ভদ্রতা, শিষ্টাচার, আন্তরিকতা এবং পেশাদার আচরণ বাধ্যতামূলক। আমাদের ক্লায়েন্ট, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতিটি যোগাযোগে সম্মানজনক ও ইতিবাচক মনোভাব প্রদর্শন করতে হবে।আমরা এমন একজন প্রার্থী খুঁজছি যিনি—✓ মার্জিত ও পরিপাটি ব্যক্তিত্বের অধিকারী✓ বিনয়ী, ধৈর্যশীল এবং সেবামূলক মানসিকতার✓ ওপেন-মাইন্ডেড ও ইতিবাচক চিন্তাধারার✓ মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম✓ একটি আন্তর্জাতিক টিমের অংশ হিসেবে দায়িত্বশীলভাবে কাজ করতে আগ্রহীগুরুত্বপূর্ণ:RTL Immigration & Visa Advisory তার সুনাম, নৈতিকতা এবং পেশাদার মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।যেসব আবেদনকারীর পূর্ববর্তী কর্মজীবনে গুরুতর পেশাগত অসদাচরণ, প্রতারণা, অসততা, অনৈতিক কার্যকলাপ, অথবা কোনো ব্ল্যাকলিস্টেড, বিতর্কিত বা সুনামহীন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ইতিহাস রয়েছে, তাদের আবেদন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।আমরা শুধুমাত্র সৎ, দায়িত্বশীল, দীর্ঘমেয়াদে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিষ্ঠানের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিদের আমাদের টিমে স্বাগত জানাই।
NO STUDENT PLEASE, NO PART TIMER
RTL Immigration & Visa Advisory একটি আন্তর্জাতিক মানের শিক্ষা, ইমিগ্রেশন ও ভিসা পরামর্শক প্রতিষ্ঠান। আমরা শিক্ষার্থী, অভিভাবক এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য বিশ্বমানের সেবা প্রদান করে থাকি। আমাদের ক্রমবর্ধমান টিমে যোগদানের জন্য একজন স্মার্ট, ভদ্র, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী নারী Reception & Front Desk Executive খুঁজছি।
দায়িত্বসমূহ:
• অফিসে আগত শিক্ষার্থী, অভিভাবক ও ক্লায়েন্টদের আন্তরিকভাবে স্বাগত জানানো।
• রিসেপশন ও ফ্রন্ট ডেস্ক সুষ্ঠুভাবে পরিচালনা করা।
• ফোন কল রিসিভ করা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
• অ্যাপয়েন্টমেন্ট ও ভিজিটর ম্যানেজমেন্ট।
• বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করে ক্লায়েন্টদের সঠিক সেবা নিশ্চিত করা।
• অফিসের সাধারণ প্রশাসনিক কাজে সহায়তা করা।
• ভিজিটর রেজিস্টার ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা।
• প্রতিষ্ঠানের ইতিবাচক ও পেশাদার ইমেজ বজায় রাখা।
NO STUDENT PLEASE, NO PART TIMER