Title: প্রধান নির্বাহী
Company Name: Proshika Manobik Unnayan Kendra
Vacancy: 1
Age: Na
Job Location: Dhaka
Salary: --
Experience: --
Published: 2026-08-29
Application Deadline: 2026-09-14
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে প্রধান নির্বাহী পদে নিয়োগের জন্য নিম্নোক্ত শর্তে উপযুক্ত বাংলাদেশী সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তি ও কঠোর পরিশ্রমী নাগরিকদের নিকট হতে জরুরী ভিত্তিতে আবেদনপত্র আহবান করা হচ্ছে। প্রশিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরের সাথে নিবন্ধিত (নিবন্ধন নং: ঢ-০১০০৭১), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদপ্রাপ্ত (এমআরএ সনদ নং: ০০১৫২-০৩-১৩৫-০০৬০০), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস (নিবন্ধন নং: ১-৫৬৩/২৩) ও NGO Affairs Bureau নিবন্ধিত (নিবন্ধন নং: ১৪৯) এবং প্রশিকা পিকেএসএফ-এর একটি সহযোগী সংস্থা।
দায়িত্ব:
প্রতিষ্ঠানের রূপকল্প ও লক্ষ্য নির্ধারণ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।
বার্ষিক বাজেট প্রণয়ন, অর্থের উৎস তৈরি, অনুদান ও তহবিল সংগ্রহ, অর্থের সঠিক ব্যবহার এবং আর্থিক স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করা।
প্রশাসনিক ও মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ কর্মী নিয়োগ ও মূল্যায়ন, কর্মীদের দিকনির্দেশনা প্রদান, অভ্যন্তরীণ নীতিমালা বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।
প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা এবং দাতা ও অংশীদারদের সাথে যোগাযোগ রক্ষা, জনসচেতনা সৃষ্টি এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কার্যকর সম্পর্ক বজায় রাখা।
কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা ও উন্নয়নে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ।
প্রকল্প গ্রহণ, প্রকল্পের মান যাচাই এবং নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।
পর্ষদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা।
কর্মস্থল: প্রশিকা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। তবে নিয়মিত মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে যেতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রাথমিক অবস্থায় ১ (এক) বছরের জন্য চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ প্রদান করা হবে। সন্তোষজনকভাবে ১(এক) বছর অতিক্রান্ত হওয়ার পর চাকুরি স্থায়ী করা হবে। চাকুরি স্থায়ী হলে সংস্থার নীতিমালা অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
বেতন/ভাতা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।