Title: শিক্ষানবিস ক্রেডিট অফিসার (ঋণ কার্যক্রম)
Company Name: Proshika Manobik Unnayan Kendra
Vacancy: 300
Age: At least 24 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 18000 (Monthly)
Experience:
Published: 2026-07-11
Application Deadline: 2026-07-31
Education:
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে নিম্নবর্ণিত পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী কর্মঠ নারী ও পুরুষ প্রার্থীদের নিকট থেকে জরুরী ভিত্তিতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। প্রার্থীকে অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাই-সাইকেল বা মোটর সাইকেল চালাতে হবে।
কর্মস্থল: বাংলাদেশে অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস।
বেতন/ভাতা: শিক্ষানবিসকালে মাসিক বেতন ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা। এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা ২,৮০০/- (দুই হাজার আটশত) টাকা এবং মোবাইল ভাতা ৬৫০/- (ছয়শত পঞ্চাশ) টাকা প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: ও চাকুরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুইটি ধর্মীয় উৎসবে ২(দুই) টি উৎসব ভাতা দেয়া হবে। এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসব ভাতার ৫০%।