Title: প্রজেক্ট ম্যানেজার - এগ্রো (Project Manager - Agro)
Company Name: Pacific Furniture Interior and Door
Vacancy: 1
Age: At least 30 years
Job Location: Lakshmipur
Salary: Negotiable
Experience:
শিক্ষাগত যোগ্যতা:
এগ্রিকালচার, ফিসারিজ বা সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ডিগ্রি/ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
তবে, চমৎকার বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।
অভিজ্ঞতা: মৎস্য চাষ, ডেইরি, পোল্ট্রি এবং সবজি চাষের প্রজেক্ট ম্যানেজমেন্টে ন্যূনতম ৪ থেকে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রজেক্টের দৈনন্দিন হিসাব-নিকাশ রাখার জন্য প্রাথমিক গাণিতিক ও খাতা-কলমে হিসাব রাখার ভালো দক্ষতা থাকতে হবে।
প্রজেক্ট সাইটে থেকে সার্বক্ষণিক কাজ তদারকি করার মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: ভবানীগঞ্জ, সদর, লক্ষ্মীপুর
কোম্পানি পরিচিতি: "গ্রাম বাংলা এগ্রো এন্ড ফিসারিজ" লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জে অবস্থিত একটি আধুনিক ও সম্ভাবনাময় এগ্রো-বেসড প্রতিষ্ঠান। আমাদের প্রজেক্টে মৎস্য চাষ, উন্নত জাতের গবাদি পশু পালন, হাঁস-মুরগি এবং আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন করা হচ্ছে। প্রজেক্টের সার্বিক উন্নয়ন, তদারকি ও সফল ব্যবস্থাপনার জন্য আমরা একজন অভিজ্ঞ, সৎ এবং দায়িত্বশীল প্রজেক্ট ম্যানেজার খুঁজছি।
প্রধান দায়িত্বসমূহ:
প্রজেক্টের সার্বিক কার্যক্রম (মাছ, সবজি, মুরগি, গরু ইত্যাদি চাষ ও পালন) সরাসরি মাঠে থেকে তদারকি ও পরিচালনা করা।
প্রজেক্টের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক আয়-ব্যয় এবং খরচের নিখুঁত হিসাব-নিকাশ সংরক্ষণ করা।
খামারের শ্রমিকদের কাজ বণ্টন করা, শৃঙ্খলা বজায় রাখা এবং কাজের গুণগত মান নিশ্চিত করা।
প্রজেক্টের উৎপাদন বৃদ্ধি এবং রোগ-বালাই প্রতিরোধে প্রয়োজনীয় ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।
বেতন ও সুযোগ-সুবিধাসমূহ:
বেতন: আলোচনা সাপেক্ষে (যোগ্য প্রার্থীর জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ)।
আবাসন সুবিধা: প্রজেক্ট সাইটেই সম্পূর্ণ ফ্রি থাকার চমৎকার আবাসন সুবিধা দেওয়া হবে।
খাবার সুবিধা: প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাবারের সুবিধা প্রদান করা হবে।
উৎসব ভাতা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বার্ষিক উৎসব বোনাস দেওয়া হবে।