Title: Program Officer - Livelihood
Company Name: Community Development Centre-CODEC
Vacancy: 01
Age: At most 35 years
Job Location: Barguna, Patuakhali, Patuakhali (Rangabali)
Salary: Tk. 55000 - 55000 (Monthly)
Experience:
শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম, সাবলীল এবং উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন হবে।
গ্রামীণ পরিবেশে অবস্থান করে অতিদুর্গম/হাওর/উপকূলীয়/চরাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
কম্পিউটার অপারেটিং এ দক্ষতা সম্পন্ন হতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন লেখায় পারদর্শি হতে হবে।
মোটর সাইকেল চালানোর পারদর্শিতা থাকতে হবে। প্রকল্পের কাজের প্রয়োজনে মোটর সাইকেল চালাতে আগ্রহী হতে হবে।
সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত লাইভলিহুড কার্যক্রম বাস্তবায়ন ও কারিগরি সহায়তা প্রদানের জন্য ফোকাল হিসাবে দায়িত্ব পালন করা।
নির্বাচিত কর্মএলাকায় প্রকল্পের লক্ষ্যিত জনগোষ্ঠী নির্বচনে সহায়তা করা।
প্রকল্প বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা।
প্রশিক্ষণ প্রদানের জন্য সদস্য ও দক্ষ প্রশিক্ষক নির্বাচনের পাশাপাশি প্রশিক্ষণ আয়োজনে সহকারী টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড)-কে দিক নির্দেশনা প্রদান করা।
সহকারী টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড)- এর কর্মপরিধি তৈরি ও তদ্নুযায়ী কাজের ফলোআপ করা।
প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীদের প্রশিক্ষণ পরবর্তী নিয়মিত ইস্যুভিত্তিক পরামর্শ সেবা প্রদান করা। এক্ষেত্রে তিনি সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষণসমূহ মাঠে বাস্তবায়নে বিষয়টি নিবিড় সুপারভিশন ও মনিটরিং করা।
পরিকল্পনা মাফিক ইস্যুভিত্তিক সভা আয়োজন এবং সংশ্লিষ্ট এলাকায় ভ্যাকসিনেশন/ডিওয়ার্মিং বা অন্যান্য ক্যাম্প আয়োজন।
ইস্যুভিত্তিক সভায় কারিগরী পরামর্শ প্রদানের জন্যে বিশেষজ্ঞ ব্যক্তি নির্বাচন এবং পরামর্শ প্রদানে সহযোগিতা করা।
আইজিএ-এর বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি অফিসের সাথে সংযোগ স্থাপন করা এবং সদস্যদের কৃষি/প্রাণি/মৎস সম্পদের রোগবালাই এবং ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা সমাধানকল্পে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণে উপকারভোগীদের উদ্বুদ্ধ করা।
প্রাতিষ্ঠানিক বা বড় ক্রেতার সংঙ্গে সংশ্লিষ্ট এলাকার চাষীদের সংযোগ স্থাপনে সমন্বয়কের ভূমিকা পালন করা।
দৈনন্দিন কার্যবিবরনী (পরিদর্শিত সমিতির তথ্যসহ) লিপিবদ্ধ করা।
তিনি সংস্থার প্রকল্প সমন্বয়কারীর নিকট রিপোর্ট করবেন এবং সংস্থার টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) হিসাবে আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালনে দায়বদ্ধ থাকবেন।
প্রকল্পের বিভিন্ন ধরনের সভা/সেমিনার/প্রশিক্ষণ এ অংশগ্রহন করা।
প্রতিষ্ঠান কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
Mobile and Conveyance Allowance 3700/- per month.
Yearly 02 festival bonus.
And other benefits as per project policy.