Title: ম্যানেজার - ফুটওয়্যার এন্টারপ্রাইজ (জুতা উৎপাদন ও বিপণন)
Company Name: Peoples Oriented Program Implementation (POPI)
Vacancy: --
Age: Na
Job Location: Kishoreganj (Bhairab)
Salary: Tk. 55000 (Monthly)
Experience:
ব্যাচেলর ইন ইন্ডাস্ট্রিয়াল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ বিএস.সি ইঞ্জিনিয়ারিং -ফুটওয়ার/লেদার টেক/লেদার প্রোডাক্ট
ফুটওয়্যার/ম্যানুফ্যাকচারিং খাতে ৫-৮ বছরের অভিজ্ঞতা
লেদার বা নন-লেদার জুতা কারখানা ব্যবস্থাপনায় প্রমাণিত দক্ষতা
শুধুমাত্র উৎপাদন নয়, এন্টারপ্রাইজ ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা
দক্ষতা
প্রোডাকশন প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (IE), কস্ট ম্যানেজমেন্ট
বিপণন, ব্র্যান্ডিং ও সেলস কৌশল প্রণয়ন
সংশ্লিষ্ট খাতে ৫-৮ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য
SME/এনজিও/সামাজিক উদ্যোগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
প্রয়োজনীয় দক্ষতা ও গুণাবলি
শক্তিশালী নেতৃত্ব ও টিম ব্যবস্থাপনা দক্ষতা
ব্যবসায় পরিকল্পনা ও বিশ্লেষণ ক্ষমতা
সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা
উদ্যোক্তা মনোভাব ও ফলাফলমুখী দৃষ্টিভঙ্গি
নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
পিপলস অরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (POPI) বাংলাদেশের একটি স্বনামধন্য জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য, ক্ষুধা ও বৈষম্যহীন একটি সহনশীল সমাজ গড়ে তুলতে কাজ করছে। সংস্থাটি সরকারি প্রতিষ্ঠান ও দেশি-বিদেশি ৩০টিরও বেশি উন্নয়ন অংশীদারের সাথে যৌথভাবে কাজ করছে।
বাংলাদেশ জুড়ে বহুমুখী সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে POPI তাদের ফুটওয়্যার এন্টারপ্রাইজ (জুতা উৎপাদন ও ব্যবসা উন্নয়ন) কার্যক্রম শুরু করেছে, যার লক্ষ্য টেকসই জীবিকা, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।
এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য এই প্রতিষ্ঠানটি “ ম্যানেজার – ফুটওয়্যার এন্টারপ্রাইজ (জুতা উৎপাদন ও বিপণন)” পদে যোগ্য প্রার্থী নিয়োগ করতে আগ্রহী.
এই পদে নির্বাচিত প্রার্থী POPI-এর ফুটওয়্যার এন্টারপ্রাইজের সার্বিক ব্যবস্থাপনা, উৎপাদন, বিপণন, ব্র্যান্ডিং, বিক্রয় এবং আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করবেন। এটি শুধুমাত্র কারখানা পরিচালনা নয়; বরং একটি টেকসই ও সামাজিকভাবে দায়িত্বশীল ব্র্যান্ড গড়ে তোলার নেতৃত্বমূলক ভূমিকা।
মূল দায়িত্বসমূহ
পণ্য ডিজাইন ও উন্নয়ন
বাজারের চাহিদা অনুযায়ী জুতার ডিজাইন ও নতুন পণ্য উন্নয়ন
ডিজাইনার ও প্রোডাকশন টিমের সাথে সমন্বয়
পণ্যের মান, আরাম ও খরচ দক্ষতায় উদ্ভাবন নিশ্চিত করা
উৎপাদন ও কারখানা পরিচালনা
কারখানার সার্বিক তদারকি ও উৎপাদন পরিকল্পনা
মান নিয়ন্ত্রণ, উৎপাদন খরচ ও সময়সীমা ব্যবস্থাপনা
নিরাপত্তা ও শ্রম মানদণ্ড নিশ্চিত করা
বিপণন, বিক্রয় ও ব্র্যান্ডিং
মার্কেটিং ও সেলস স্ট্র্যাটেজি প্রণয়ন ও বাস্তবায়ন
ব্র্যান্ডিং, প্রাইসিং, প্যাকেজিং ও প্রমোশন
বিক্রয় চ্যানেল সম্প্রসারণ (খুচরা, পাইকারি, অনলাইন, মেলা)
কমপ্লায়েন্স ও মান নিশ্চয়ন
সংস্থার নীতিমালা ও প্রযোজ্য আইন অনুসরণ নিশ্চিত করা
পণ্যের গুণগত মান ও গ্রাহক সন্তুষ্টি বজায় রাখা
ব্যবসায়িক ঝুঁকি ব্যবস্থাপনা
অন্যান্য সুবিধা : সংস্থার নীতিমালা/প্রকল্প প্রস্তাব অনুযায়ী