Title: হিসাব কর্মকর্তা
Company Name: Peoples Oriented Program Implementation (POPI)
Vacancy: 1
Age: At most 35 years
Job Location: Kishoreganj
Salary: Tk. 38000 (Monthly)
Experience:
কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম জানা থাকতে হবে;
ইমেইল যোগাযোগে দক্ষ;
অভিজ্ঞতা: হিসাব রক্ষণ কাজে পদে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স: ৩৫ বছর। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে। সংস্থার কিশোরগঞ্জ People`s Academy for Role Transfer (PART) (ট্রেনিং সেন্টার) অফিসের জন্য নিম্নলিখিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
দায়িত্ব ও কর্তব্যঃ
সংস্থা/প্রকল্পের হিসাব সংক্রান্ত নীতিমালা অনুযায়ী হিসাব পরিচালনা করা;
সংস্থা/প্রকল্পের মালামাল ক্রয় করার ক্ষেত্রে সংস্থার ক্রয় নীতিমালা অনুযায়ী বা সরকারের প্রচলিত প্রকিউরমেন্ট নীতিমালা অনুসরন করা;
সংস্থা/প্রকল্পের সকল হিসাব নিকাশের ক্ষেত্রে নিয়মিত বহি:/অভ্যন্তরীণ নিরীক্ষা কাজে সহযোগিতা নিশ্চিত করা;
সংস্থা/প্রকল্পের আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক আধুনিক সফ্টওয়ার ব্যবহার করা এবং সংস্থা/প্রকল্পের আর্থিক প্রতিবেদন তৈরী করা;
সংস্থা/প্রকল্পের হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় বিল, ভাউচার, ক্যাশবুক, লেজার, চেকবই ইত্যাদির যথাযথ ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা;
সরকার নির্ধারিত আয়কর আইন অনুযায়ী ভ্যাট-ট্যাক্স কর্তন, `এ` চালান প্রস্তুত, সরকারি কোষাগারে জমাদান ও প্রতিমাসে ভ্যাট ও ট্যাক্স রিটার্ন সংশ্লিষ্ট সার্কেলে জমাদান নিশ্চিত করা।
বেতনঃ মাসিক সর্বসাকুল্যে ৩৮,০০০/- টাকা। এছাড়াও সংস্থার নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন, যেমন: মোবাইল
ভাতা, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট ইত্যাদি।