বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার

Job Description

Title: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার

Company Name: Padakhep Manabik Unnayan Kendra

Vacancy: 2

Age: At most 45 years

Job Location: Dhaka

Salary: Negotiable

Experience:

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Published: 2026-02-03

Application Deadline: 2026-02-15

Education:
    • Bachelor/Honors
    • Masters
  • স্নাতক/স্নাতকোত্তর। বি.বি.এ/এম.বি.এ সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।



Requirements:
  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO


Skills Required:

Additional Requirements:
  • Age At most 45 years
  • প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

  • দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান/সংস্থায় সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি লিখন সহ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং এ দক্ষ হতে হবে।

  • আন্তব্যক্তিক যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।

  • প্রয়োজনে দেশের যে কোনো স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

  • শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সৎ, বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে।



Responsibilities & Context:

পদক্ষেপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা, ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। সক্ষমতা উন্নয়ন, অর্থায়ন সহযোগীতা এবং বাজার সংযোগ- এই সমন্বিত উন্নয়ন কৌশল (HDA) এর মাধ্যমে সংস্থাটি ১ কোটিরও বেশি উপকারভোগীর জীবনমানের পরিবর্তন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৪০ বছরের পরিবর্তনের ঐতিহ্য নিয়ে, পদক্ষেপ এর রয়েছে ৭০০টিরও বেশি অফিসের একটি নেটওয়ার্ক এবং ১১,০০০ এর বেশি কর্মীর একটি পরিবার। পদক্ষেপ এর এই প্রোগ্রাম মাইক্রোফাইন্যান্স সেক্টরে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ। মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখতে আগ্রহী উদ্যমী তরুণদের জন্য এটি একটি আদর্শ ক্ষেত্র।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং: ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরষ্কারপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা।

কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা

চাকুরির ধরণ: শিক্ষানবিশকাল ৬ মাস। পরবর্তীতে মূল্যায়নের ভিত্তিতে চাকুরি নিয়মিত করা হবে।

"বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার" পদের দায়িত্বসমূহ

  • এন্টারপ্রাইজ উইংয়ে নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত, বাজার গবেষণা (Market Research), প্রতিযোগী বিশ্লেষণ, চলমান প্রোগ্রাম সমূহের উন্নয়ন, ব্যবসার গ্রোথ স্ট্র্যাটেজি তৈরি ও বাস্তবায়ন করা।

  • বাজারের প্রবণতা, প্রতিযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম এবং আসন্ন প্রকল্প/প্রোগ্রাম সমূহ বিশ্লেষণ করা।

  • নতুন ব্যবসার সম্ভাবনা সনাক্ত, মূল্যায়ন ও বাস্তবায়ন এবং ব্যবসা উন্নয়ন কৌশল (Business Development Strategy) নির্ধারণ করা। নতুন মার্কেট বা সেগমেন্টে প্রবেশের পরিকল্পনা করা।

  • নতুন ক্লায়েন্ট সংগ্রহ ও সম্পর্ক গড়ে তোলা। বিদ্যমান ক্লায়েন্টদের সাথে সম্পর্ক বজায় রাখা, ক্লায়েন্ট, পার্টনার এবং স্টেকহোল্ডারদের সাথে শক্তিশালী ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা।

  • ব্যবসায়িক প্রস্তাবনা, প্রেজেন্টেশন ও পিচ ডেক প্রস্তুত ও উপস্থাপন করা।

  • দরকষাকষি, মূল্য নির্ধারণ আলোচনা এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ও চুক্তি (MoU/Agreement) করা।

  • অভ্যন্তরীণ টিমের সাথে সমন্বয় করে সেবা প্রদান নিশ্চিত করা। সেলস, মার্কেটিং ও অপারেশন টিমের সাথে সমন্বয় করা।

  • নির্ধারিত সেলস টার্গেট ও লক্ষ্যমাত্রা অর্জন করা।

  • গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখা।

  • বিক্রয় লক্ষ্য ও ব্যবসায়িক প্রবৃদ্ধি উদ্দেশ্য সফলভাবে অর্জন করা

  • সেলস ও ব্যবসার পারফরম্যান্স বিশ্লেষণ করা। সেলস পাইপলাইন ট্র্যাক করা এবং মাসিক/ত্রৈমাসিক ব্যবসায়িক রিপোর্ট প্রস্তুত করা।

  • মিটিং, ইভেন্ট ও নেটওয়ার্কিং প্রোগ্রামে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা। সংস্থার ব্র্যান্ড ভ্যালু ও পজিশনিং শক্তিশালী করা।

  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো বিশেষ দায়িত্ব পালন করা।



Job Other Benifits:

    বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা

    • মাসিক বেতন-ভাতা আলোচনাক্রমে নির্ধারণ করা হবে।

    • সফলভাবে শিক্ষানবিশকাল (৬ মাস) সমাপ্তি শেষে বর্ধিত বেতনে চাকুরি নিয়মিত করা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, ইন্সুরেন্স সুবিধা, বছরে দু'টি উৎসব ভাতা, নববর্ষ বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Marketing/Sales

Similar Jobs