Title: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব)
Company Name: Padakhep Manabik Unnayan Kendra
Vacancy: 73
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 15000 (Monthly)
Experience:
Published: 2026-05-11
Application Deadline: 2026-05-22
Education:
যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন থাকতে হবে।
শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের GPA/CGPA থাকতে হবে, যেখানে ৫ মাত্রিক স্কেলে ন্যূনতম GPA ২.৫০ এবং ৪ মাত্রিক স্কেলে ন্যূনতম GPA ২.২৫ হতে হবে।
আবেদনকারীদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার এবং কম্পিউটারে MS Office (Word, Excel) ও অটোমেশন বিষয়ে দক্ষতা থাকতে হবে।
মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে।
উল্লেখ্য, নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
পদক্ষেপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা, ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। সক্ষম উন্নয়ন, অর্থায়ন সহযোগীতা এবং বাজার সংযোগ-এই সমন্বিত উন্নয়ন কৌশল (HDA) এর মাধ্যমে সংস্থাটি কোটিরও বেশি উপকারভোগীর জীবনমানের পরিবর্তন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) পূরশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৪০ বছরের পরিবর্তনের ঐতিহ্য নিয়ে, পদক্ষেপ এর রয়েছে ৭০০টিরও বেশি অফিসের একটি নেটওয়ার্ক এবং ১১,০০০ এর বেশি কর্মীর একটি পরিবার। পদক্ষেপ এর প্রোগ্রাম মাইক্রোফাইন্যান্স সেক্টরে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ। মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখতে আগ্রহী উদ্যমী তরুণ/তরুণীদের জন্য এটি একটি আদর্শ ক্ষেত্র।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত (লাইসেন্স নং: ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ: নির্বাচিত প্রার্থীকে ব্রাঞ্চ পর্যায়ে হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। এর আওতায় ভাউচিং, ব্যাংকিং এবং ডে-ক্লোজিং রিপোর্ট (DCR) প্রস্তুত ও সংরক্ষণ, নিয়মিতভাবে ক্যাশবুক ও জেনারেল লেজার হালনাগাদ, বাজেটিং, ব্যালেন্সিং ও আর্থিক রিপোর্টিং কার্যক্রম সম্পাদন করতে হবে। পাশাপাশি ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং তহবিল ও স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা সঠিকভাবে নিশ্চিত করার দায়িত্ব থাকবে।
কর্মস্থল: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সারাদেশে অবস্থিত যে কোনো ব্রাঞ্চ অফিস
বেতন/ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি
প্রথম ধাপে নির্বাচিত প্রার্থীরা তিন (৩) মাসের প্রশিক্ষণকালীন সময় প্রশিক্ষণার্থী হিসেবে নিযুক্ত থাকবেন এবং এ সময়ে মাসিক ১৫,০০০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।
প্রশিক্ষণকাল সফলভাবে সম্পন্নকারীদের দ্বিতীয় ধাপে তিন (৩) মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ প্রদান করা হবে, যেখানে লাঞ্চ ভাতা ও মোবাইল বিলসহ মাসিক মোট বেতন হবে ২৯,৪৫০ টাকা।
শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন ও চাকরি নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা, মোবাইল বিল ও CPF সহ মাসিক মোট বেতন ৩৫,১৯৬ টাকা নির্ধারিত হবে।
অতিরিক্ত সুবিধা
দুর্গম, উপকূলীয় ও সিটি কর্পোরেশন এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে প্রযোজ্য ভাতা প্রদান করা হবে। নিয়মিত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বছরে দুটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রাপ্য হবেন। কর্মদক্ষতার ভিত্তিতে পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় এবং বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। চাকরি নিয়মিতকরণের পর গ্র্যাচুইটি ও CPF সুবিধা প্রযোজ্য হবে। কর্মীরা সাপ্তাহিক দুই দিন ছুটি ভোগ করবেন এবং স্ববেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন। এছাড়াও কর্মীদের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, যোগ্যতা ও পারফরমেন্স অনুযায়ী পদোন্নতির সুযোগ এবং মৃত্যু, দুর্ঘটনা বা চিকিৎসাজনিত আর্থিক সহায়তা সংস্থার নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।