এলাকা ব্যবস্থাপক

Job Description

Title: এলাকা ব্যবস্থাপক

Company Name: Samakal Samaj Unnayan Sangstha

Vacancy: --

Age: 32 to 45 years

Job Location: Bogura, Gaibandha, Nilphamari, Rangpur

Salary: Tk. 50000 - 58000 (Monthly)

Experience:

  • 3 to 7 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit


Published: 2026-09-30

Application Deadline: 2026-10-17

Education:
    • Master of Commerce (MCom)
    • Master of Science (MSc)
    • Master of Arts (MA)
    • Bachelor of Commerce (BCom)
    • Bachelor of Science (BSc)


Requirements:
  • 3 to 7 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Micro-Credit


Skills Required: Microcredit

Additional Requirements:
  • Age 32 to 45 years
  • Only Male

পিকেএসএফ-অর্থায়িত যেকোনো সহযোগী সংস্থা (এনজিও)-তে এলাকা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ৩ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।৫–৭টি শাখার ঋণ কার্যক্রমের তদারকি, সমন্বয় ও ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং প্রয়োজনে মাঠ পর্যায়ে মোটরসাইকেল চালিয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে।ঋণ কার্যক্রম পরিচালনা সফটওয়্যার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।Microsoft Word ও Microsoft Excel-এ কাজ করার দক্ষতা থাকতে হবে।ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন তথ্য অনুসন্ধান ও ই-মেইল ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।



Responsibilities & Context:

১. শাখা ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান

  • আওতাধীন ৫–৭টি শাখার ঋণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান, সমন্বয় ও ব্যবস্থাপনা করা।

  • শাখার দৈনন্দিন কার্যক্রম, কর্মীদের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের মান পর্যবেক্ষণ করা।

  • প্রতি মাসের শেষ সপ্তাহে পরবর্তী মাসের শাখা পরিদর্শন পরিকল্পনা ও সিডিউল প্রস্তুত করে কর্তৃপক্ষকে প্রদান করা।

  • শাখা পরিদর্শনের সময় প্রয়োজন অনুযায়ী ২–৩ দিন ধারাবাহিকভাবে অবস্থান করে শাখার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা।

  • পূর্ববর্তী পরিদর্শনে দেওয়া নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি যাচাই করা এবং প্রয়োজনীয় ফলোআপ নিশ্চিত করা।

২. সমিতি ও মাঠ পর্যায় পরিদর্শন

  • নিয়মিত সমিতি পরিদর্শনের মাধ্যমে সদস্য উপস্থিতি, কিস্তি ও সঞ্চয় আদায়, সদস্য সচেতনতা এবং মাঠকর্মীদের কার্যক্রম যাচাই করা।

  • শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের সমিতি পরিদর্শনের মান, পেশাদারিত্ব ও কার্যকারিতা মূল্যায়ন করা।

  • সদস্যরা অভিযোগ নম্বর, সদস্যের অধিকার ও প্রতিষ্ঠানের নির্দেশনা সম্পর্কে অবগত কিনা তা যাচাই করা।

  • নির্ধারিত সময়ে মাঠকর্মীরা সমিতিতে উপস্থিত হচ্ছে কিনা এবং নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করছে কিনা তা নিশ্চিত করা।

  • সমিতি পরিদর্শনের মাধ্যমে মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।

৩. ঋণ বিতরণ ও ঋণের গুণগত মান

  • ঋণ বিতরণের পূর্বে সদস্য যাচাই-বাছাই, ঋণ গ্রহণের সক্ষমতা, বাড়ি পরিদর্শন ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা।

  • নতুন, অগ্রসর/MFC ও অন্যান্য ঋণের প্রোফাইল যাচাই করে নীতিমালা অনুযায়ী ঋণ বিতরণ নিশ্চিত করা।

  • ঋণ বিতরণে সদস্যের প্রকৃত প্রয়োজন, আয়-ব্যয় ও পরিশোধ সক্ষমতা বিবেচনা করা হয়েছে কিনা তা যাচাই করা।

  • সদস্য ও জামিনদারের তথ্য, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে সংরক্ষিত হয়েছে কিনা তা পরীক্ষা করা।

  • ঋণ বিতরণে সিন্ডিকেট, শেয়ারিং, কৃত্রিম পুনঃঋণ বা অন্যান্য অনিয়মের ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধ করা।

  • সদ্য বিতরণকৃত ঋণের একটি অংশ র‌্যান্ডম ভিত্তিতে মাঠ পর্যায়ে যাচাই করা।

৪. বকেয়া ও কু-ঋণ ব্যবস্থাপনা

  • বকেয়া ও কু-ঋণ সদস্যদের বাড়ি পরিদর্শন করে ঋণের বর্তমান অবস্থা যাচাই করা।

  • বকেয়া আদায়ের জন্য শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং ফলোআপ করা।

  • কু-ঋণ আদায়ে সংশ্লিষ্ট কর্মীদের ভূমিকা ও কার্যকারিতা মূল্যায়ন করা।

  • শাখার বকেয়া হ্রাস এবং ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা।

৫. হিসাব, আর্থিক নিয়ন্ত্রণ ও নথিপত্র যাচাই

  • কালেকশন শিট → নগদান → ক্যাশবুক → ব্যাংক জমা পর্যন্ত অর্থের সম্পূর্ণ গতিপথ যাচাই করা।

  • ব্যাংক জমা ভাউচার, ক্যাশবুক ও ব্যাংক স্টেটমেন্টের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও যাচাই করা।

  • শাখার সকল ভাউচার, ব্যয়, অনুমোদন ও সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা পরীক্ষা করা।

  • ঋণ বিতরণ, সঞ্চয় ফেরত, সদস্য ভর্তি, স্টক, স্থায়ী সম্পদ, হাজিরা ও অন্যান্য রেজিস্টার হালনাগাদ ও সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করা।

  • প্রয়োজন অনুযায়ী শাখার আর্থিক কার্যক্রমে অনিয়ম বা অসঙ্গতি শনাক্ত করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা।

৬. কর্মী ব্যবস্থাপনা ও কর্মদক্ষতা মূল্যায়ন

  • শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের মুভমেন্ট রেজিস্টার, ডায়েরি, লক-শিট ও কর্মসম্পাদন যাচাই করা।

  • মাঠকর্মীদের নির্ধারিত দায়িত্ব, দ্বিতীয় দফার মাঠ কার্যক্রম এবং অর্জন নিয়মিত পর্যবেক্ষণ করা।

  • কর্মীদের পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও দায়িত্ব পালনের মান মূল্যায়ন করা।

  • প্রয়োজন অনুযায়ী শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের দিকনির্দেশনা, পরামর্শ ও কর্মদক্ষতা উন্নয়নে সহায়তা করা।

৭. ব্যবসায়িক প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা অর্জন

  • শাখার ঋণস্থিতি ও সঞ্চয় বৃদ্ধি, নতুন সদস্য ভর্তি এবং বকেয়া হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

  • সম্ভাবনাময় এলাকায় নতুন সদস্য ও সমিতি বৃদ্ধির সুযোগ চিহ্নিত করা।

  • শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করা।

  • মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

৮. রিপোর্টিং, কমপ্লায়েন্স ও ফলোআপ

  • শাখা পরিদর্শনের ফলাফল, সমস্যা, ঝুঁকি ও অগ্রগতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত রিপোর্ট প্রদান করা।

  • প্রতিষ্ঠানের নীতিমালা, নির্দেশনা ও নির্ধারিত প্রক্রিয়া শাখা পর্যায়ে যথাযথভাবে অনুসরণ হচ্ছে কিনা নিশ্চিত করা।

  • পরিদর্শন শেষে শাখা ব্যবস্থাপককে সদস্য ভর্তি, বকেয়া আদায়, ঋণ কার্যক্রম, হিসাব ও প্রশাসনিক কাজের সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করা।

  • চিহ্নিত সমস্যা ও অনিয়মের ক্ষেত্রে সময়সীমাবদ্ধ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তী পরিদর্শনে তার অগ্রগতি যাচাই করা।

  • প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের গুণগত মান, আর্থিক শৃঙ্খলা, সদস্যসেবা, কর্মীদের জবাবদিহিতা ও সামগ্রিক কার্যকারিতা নিশ্চিত করা।



Job Other Benifits:
  • Provident fund,Medical allowance,Mobile bill,Weekly 2 holidays,Gratuity
  • Lunch Facilities: Full Subsidize
  • Festival Bonus: 3
  • Fuel cost, Lunch allowance TK. 300 Par day



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Only Male can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs