Title: ঋণ সংগঠক (অভিজ্ঞতাসম্পন্ন)
Company Name: Pidim Foundation
Vacancy: --
Age: At most 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 25000 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।
জাতীয় পর্যায়ের এনজিও-তে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কম পক্ষে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হলে অগ্রাধীকার দেয়া হবে।
সংস্থার নীতিমালা অনুসরণ ক’রে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে সদস্য জরিপ, সমিতির সদস্য নির্বাচন, সদস্য ভর্তি, সমিতি গঠন, সঞ্চয় সংগ্রহ ,ঋণ বিতরণ ও ঋণ আদায় করা।
সুপারভাইজারকে উক্ত দিনের আদায়যোগ্য ঋণ ও সঞ্চয়, সমিতির বকেয়া এবং অন্যান্য বিষয়ে অবহিতপূর্বক তার পরামর্শ গ্রহণ ক’রে নির্দিষ্ট সময়ে অফিস ত্যাগ করা।
প্রতিদিন কমপক্ষে ৩টি সমিতির দায়িত্ব পালন করা। প্রতিটি সমিতির সদস্য হবে কমপক্ষে ২৫ জন।
সমিতির সদস্যদের ঋণের চাহিদা নির্ণয় ক’রে সরোজমিনে প্রকল্পের যৌক্তিকতা ও সম্ভাব্যতা, ঋণীর অভিজ্ঞতা ও আয়-ব্যয় বিশ্লেষণপূর্বক সামর্থ্য যাচাই ক’রে অনলাইনে ঋণ প্রোফাইল বা ঋণফরম প্রস্তুত করা।
বকেয়া আদায়ের পরিকল্পনা মোতাবেক বকেয়া আদায়ে সর্বাত্মক চেষ্টা করা এবং বকেয়া আদায়ে অন্যদের সঙ্গে একযোগে/ টিমে কাজ করতে সচেষ্ট হওয়া।
সকল ধরনের রেজিষ্টার হালনাগাদ রাখা এবং অডিটে শতভাগ পাশবই প্রদর্শন করা।
প্রতিমাসের ১০ কর্মদিবসের মধ্যে আদায়সিটের সঙ্গে পাশবই মিলকরন করে শাখা ব্যবস্থাপকের নিকট প্রত্যায়নপত্র দেয়া।
বিভিন্ন ধরনের রিপোর্ট প্রস্তুত করতে সহায়তা করা ।
সংস্থার প্রয়োজনে নির্দেশনা মোতাবেক অন্যান্য কাজ করতে সম্মত থাকা।
শিক্ষানবিশকালে বেতন ২৫,০০০/- টাকা এবং স্থায়ীকরনের পর বেতন ৩০,০৬৯/-।
সংস্থার নিয়মানুযায়ী শিক্ষানবিশকাল ৩/৬ মাস।
সাপ্তাহিক ছুটি দু`দিন (শুক্রবার ও শনিবার)।
সংস্থার নীতিমালা অনুযায়ী প্রতি কি.মি ৪.৫০/- হারে মোটরসাইকেল ভাতা প্রদান করা হয়। এছাড়াও মোটরসাইকেল মেইনটেন্যান্স বিল ৫০০/- এবং মবিল বিল ৬০০/- প্রদান করা হয়।
প্রতিমাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হয়।
অবশ্যই বাই-সাইকেল বা মোটর সাইকেল (ড্রাইভিং লাইসেন্স বা লার্নার) চালিয়ে কাজ করতে হবে (বাধ্যতামূলক)। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, দুটি উৎসব ভাতা এবং বৈশাখি ভাতা প্রদান করা হয়।
সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকুরির বয়স ১১ বছর অতিক্রান্ত হওয়ার পর ১০ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন। উল্লিখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড (Gross) ও অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদিসহ। এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে ৩ ও ৫ বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন।
সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম (ফ্রি)। এছাড়াও প্রথম সন্তান গ্রহণ ভাতা, রাত্রিযাপন ভাতা, চিকিৎসা ভাতা, মেধাবী ছেলে-মেয়েদের এককালীন শিক্ষা বৃত্তিসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হয়।
কর্মএলাকার মধ্যে যেকোন জেলায় কাজের মানসিকতা থাকতে হবে। পোস্টিং সংক্রান্ত কোন ধরণের সুপারিশ গ্রহণযোগ্য নয়।
পুরুষ কর্মীদের একক আবাসন ফ্রি। নারী কর্মীদের একক আবাসন ভাতা বাবদ সর্বোচ্চ ২০০০/- প্রদান করা হয়।
নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি স-বেতনে ৬ মাস এবং পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি স-বেতনে ৫ (পাঁচ) কর্মদিবস প্রদান করা হয়।