ঋণ সংগঠক (অভিজ্ঞতাসম্পন্ন)

Job Description

Title: ঋণ সংগঠক (অভিজ্ঞতাসম্পন্ন)

Company Name: Pidim Foundation

Vacancy: --

Age: At most 35 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 23000 (Monthly)

Experience:

  • At least 2 years


Published: 2026-09-30

Application Deadline: 2026-10-30

Education:
    • Higher Secondary


Requirements:
  • At least 2 years


Skills Required: NGO,NGO/ Other Services

Additional Requirements:
  • Age At most 35 years
  • শিক্ষাগত যোগ্যতা: এইচ, এস, সি।

  • জাতীয় পর্যায়ের এনজিও-তে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কম পক্ষে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হলে অগ্রাধীকার দেয়া হবে।



Responsibilities & Context:
  • সংস্থার নীতিমালা অনুসরণ ক’রে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে সদস্য জরিপ, সমিতির সদস্য নির্বাচন, সদস্য ভর্তি, সমিতি গঠন, সঞ্চয় সংগ্রহ ,ঋণ বিতরণ ও ঋণ আদায় করা।

  • সুপারভাইজারকে উক্ত দিনের আদায়যোগ্য ঋণ ও সঞ্চয়, সমিতির বকেয়া এবং অন্যান্য বিষয়ে অবহিতপূর্বক তার পরামর্শ গ্রহণ ক’রে নির্দিষ্ট সময়ে অফিস ত্যাগ করা।

  • প্রতিদিন কমপক্ষে ৩টি সমিতির দায়িত্ব পালন করা। প্রতিটি সমিতির সদস্য হবে কমপক্ষে ২৫ জন।

  • সমিতির সদস্যদের ঋণের চাহিদা নির্ণয় ক’রে সরোজমিনে প্রকল্পের যৌক্তিকতা ও সম্ভাব্যতা, ঋণীর অভিজ্ঞতা ও আয়-ব্যয় বিশ্লেষণপূর্বক সামর্থ্য যাচাই ক’রে অনলাইনে ঋণ প্রোফাইল বা ঋণফরম প্রস্তুত করা।

  • বকেয়া আদায়ের পরিকল্পনা মোতাবেক বকেয়া আদায়ে সর্বাত্মক চেষ্টা করা এবং বকেয়া আদায়ে অন্যদের সঙ্গে একযোগে/ টিমে কাজ করতে সচেষ্ট হওয়া।

  • সকল ধরনের রেজিষ্টার হালনাগাদ রাখা এবং অডিটে শতভাগ পাশবই প্রদর্শন করা।

  • প্রতিমাসের ১০ কর্মদিবসের মধ্যে আদায়সিটের সঙ্গে পাশবই মিলকরন করে শাখা ব্যবস্থাপকের নিকট প্রত্যায়নপত্র দেয়া।

  •  বিভিন্ন ধরনের রিপোর্ট প্রস্তুত করতে সহায়তা করা ।

  • সংস্থার প্রয়োজনে নির্দেশনা মোতাবেক অন্যান্য কাজ করতে সম্মত থাকা।



Job Other Benifits:
    • শিক্ষানবিশকালে বেতন ২৩,০০০/- টাকা এবং স্থায়ীকরনের পর বেতন ২৭,১৪৪/-।

    • সংস্থার নিয়মানুযায়ী শিক্ষানবিশকাল ৩/৬ মাস।

    • সাপ্তাহিক ছুটি দু`দিন (শুক্রবার ও শনিবার)।

    • সংস্থার নীতিমালা অনুযায়ী প্রতি কি.মি ৪.৫০/- হারে মোটরসাইকেল ভাতা প্রদান করা হয়। এছাড়াও মোটরসাইকেল মেইনটেন্যান্স বিল ৫০০/- এবং মবিল বিল ৬০০/- প্রদান করা হয়।

    • প্রতিমাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হয়।

    • অবশ্যই বাই-সাইকেল বা মোটর সাইকেল (ড্রাইভিং লাইসেন্স বা লার্নার) চালিয়ে কাজ করতে হবে (বাধ্যতামূলক)। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

    • সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, দুটি উৎসব ভাতা এবং বৈশাখি ভাতা প্রদান করা হয়।

    • সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকুরির বয়স ১১ বছর অতিক্রান্ত হওয়ার পর ১০ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন। উল্লিখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড (Gross) ও অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদিসহ। এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে ৩ ও ৫ বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন।

    • সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম (ফ্রি)। এছাড়াও প্রথম সন্তান গ্রহণ ভাতা, রাত্রিযাপন ভাতা, চিকিৎসা ভাতা, মেধাবী ছেলে-মেয়েদের এককালীন শিক্ষা বৃত্তিসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হয়।

    • কর্মএলাকার মধ্যে যেকোন জেলায় কাজের মানসিকতা থাকতে হবে। পোস্টিং সংক্রান্ত কোন ধরণের সুপারিশ গ্রহণযোগ্য নয়।

    • পিতৃত্বকালীন ছুটি ৭ (সাত) দিন স-বেতনে প্রদান করা হয়।

    • পুরুষ কর্মীদের একক আবাসন ফ্রি। নারী কর্মীদের একক আবাসন ভাতা বাবদ সর্বোচ্চ ২০০০/- প্রদান করা হয়।

    • নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি স-বেতনে ৬ মাস এবং পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি স-বেতনে ৫ (পাঁচ) কর্মদিবস প্রদান করা হয়।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs