Title: কমিউনিটি ম্যানেজার-১ (CM-1) পিএমএফ (পদক্ষেপ মাইক্রোফাইন্যান্স)
Company Name: Padakhep Manabik Unnayan Kendra
Vacancy: 200
Age: 24 to 32 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 15000 - 29953 (Monthly)
Experience:
Published: 2026-09-29
Application Deadline: 2026-10-25
Education:
কম্পিউটারে MS Office বিষয়ক কাজ জানা আবশ্যক।
মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানী ভাতা প্রদান করা হবে।
উল্লেখ্য, নিয়মিত অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই।
পদক্ষেপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা, ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। সক্ষমতা উন্নয়ন, অর্থায়ন সহযোগিতা এবং বাজার সংযোগ-এই সমন্বিত উন্নয়ন কৌশল (HDA) এর মাধ্যমে সংস্থাটি ১ কোটিরও বেশি উপকারভোগীর জীবনমানের পরিবর্তন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৪০ বছরের পরিবর্তনের ঐতিহ্য নিয়ে, পদক্ষেপ এর রয়েছে ৭৫০টিরও বেশি অফিসের একটি নেটওয়ার্ক এবং ১১,০০০ এর বেশি কর্মীর একটি পরিবার। পদক্ষেপ এ রয়েছে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
কর্মস্থল: পদক্ষেপের ব্রাঞ্চ অফিসসমূহ (বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে)
দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ
এলাকা জরিপ, সমিতি গঠন, সমিতি পরিচালনা, সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, LEAP, রেমিট্যান্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন।
এছাড়া সমিতি, এলাকা/কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা।
প্রথম ধাপে ৩ মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কাজকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক ১৫,০০০/- টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।
সফলভাবে ৩ মাসের প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে ৩ মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন (লাঞ্চভাতা ও মোবাইল বিল সহ) ২৬,৬৫০/- টাকা, যা চাকুরি নিয়মিতকরণের পর (লাঞ্চভাতা, মোবাইল বিল ও সিপিএফ সহ) ২৯,৯৫৩/- টাকা হবে।
প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তীতে শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদান/নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন, উপকূলীয় ও দূর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মৃত্যু/দুর্ঘটনা/চিকিৎসা জনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবেন। এছাড়া চাকুরি নিয়মিত হবার পর বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, ১০ বছর চাকরি পূর্তিতে সংস্থার নিয়মানুযায়ী বিশেষ ইনক্রিমেন্ট, গ্রাচুইটি, সাপ্তাহিক ২ দিন ছুটি, স্ববেতনে ৬ মাস মাতৃত্বজনিত ছুটি, সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, পদোন্নতি প্রভৃতি নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।
কর্মস্থলে পুরুষ কর্মী একক আবাসন সুবিধা ও নারী কর্মী মাসিক ১৮০০/- টাকা আবাসন ভাতা প্রাপ্য হবে।
পুরুষ কর্মীদের ক্ষেত্রে মাসিক ২০০০/- টাকা মোটর সাইকেল ভাতা এবং নারী কর্মীদের ক্ষেত্রে ১২০০/- টাকা স্থানীয় যাতায়াত ভাতা প্রাপ্য হবেন।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।