Title: লিংকিং অপারেটর (Linking Operator)
Company Name: ZXY International
Vacancy: --
Age: At least 18 years
Job Location: Dhaka
Salary: --
Experience:
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) সম্পন্ন হতে হবে।
সোয়েটার লিংকিং ও স্যাম্পল ডেভেলপমেন্টে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
লিংকিং মেশিন ও সোয়েটার কনস্ট্রাকশন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
বিভিন্ন ধরনের সুতা ও সোয়েটার স্ট্রাকচার নিয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
মাপ, ফিনিশিং ও কোয়ালিটি রিকোয়ারমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
চাপের মধ্যে কাজ করে নির্ধারিত সময়সীমার মধ্যে স্যাম্পল সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।
ভালো টিমওয়ার্ক ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
জেড এক্স ওয়াই ইন্টারন্যাশনাল, একটি মাল্টি-ন্যাশনাল বায়িং অফিস, এর নিট স্যাম্পলিং সেকশনের জন্য নিট গার্মেন্টসে কাজের অভিজ্ঞতা সম্পন্ন কর্তব্যপরায়ণ, নিবেদিত এবং পরিশ্রমী লিংকিং অপারেটর আবশ্যক। লিংকিং অপারেটরের প্রধান দায়িত্ব-কর্তব্য সমূহ ও আবেদনের ন্যূনতম যোগ্যতা নিম্নে উল্লেখ করা হলঃ
কাজের উদ্দেশ্য: লিংকিং অপারেটর ক্রেতার চাহিদা, অনুমোদিত স্যাম্পল এবং টেকনিক্যাল নির্দেশনা অনুযায়ী সোয়েটার লিংকিং স্যাম্পল তৈরি ও ডেভেলপমেন্টের জন্য দায়ী। তিনি লিংকিং মেশিন পরিচালনা, উপযুক্ত লিংকিং টেকনিক প্রয়োগ এবং সঠিক মাপ, স্টিচের মান, আকৃতি ও ফিনিশিং নিশ্চিত করেন। স্যাম্পল ডেভেলপমেন্টের সমস্যা সমাধান ও নতুন স্যাম্পল তৈরিতে স্যাম্পল, নিটিং, মার্চেন্ডাইজিং ও কোয়ালিটি টিমের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ে মানসম্মত স্যাম্পল তৈরি নিশ্চিত করেন এবং মেশিন পরিচালনা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা বজায় রাখেন।
দায়িত্ব-কর্তব্য সমূহঃ
ক্রেতার স্পেসিফিকেশন ও অনুমোদিত স্যাম্পল অনুযায়ী সোয়েটার লিংকিং স্যাম্পল তৈরি করা।
স্যাম্পল ডেভেলপমেন্টের জন্য দক্ষতার সঙ্গে লিংকিং মেশিন পরিচালনা করা।
গার্মেন্ট কনস্ট্রাকশন, লিংকিং টেকনিক, মাপ ও ফিনিশিং সম্পর্কে জ্ঞান প্রয়োগ করা।
বিভিন্ন ধরনের সোয়েটার স্টাইল অনুযায়ী উপযুক্ত লিংকিং টেকনিক প্রয়োগ করা।
স্যাম্পল নির্দেশনা, মাপ, টেক প্যাক ও স্পেসিফিকেশন অনুসরণ করা।
সঠিক স্টিচ ডেনসিটি, টেনশন, আকৃতি ও লিংকিংয়ের মান নিশ্চিত করা।
স্যাম্পল-সংক্রান্ত সমস্যা সমাধানে স্যাম্পল, নিটিং, মার্চেন্ডাইজিং ও কোয়ালিটি টিমের সঙ্গে সমন্বয় করা।
স্যাম্পল ডেভেলপমেন্টের সময় লিংকিং ত্রুটি চিহ্নিত ও সংশোধন করা।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় মানসম্পন্ন স্যাম্পল তৈরি করা।
বিভিন্ন ধরনের সুতা, গেজ, স্ট্রাকচার ও সোয়েটার কনস্ট্রাকশন নিয়ে কাজ করা।
নতুন স্যাম্পল ডেভেলপমেন্টে সহায়তা করা এবং উন্নত কনস্ট্রাকশন ও ফিনিশিংয়ের জন্য টেকনিক্যাল পরামর্শ প্রদান করা।
মেশিনের সঠিক ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা।
বেতন কোম্পানির নীতিমালা অনুসারে প্রদেয় (আলোচনা সাপেক্ষে)
কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ বাৎসরিক বোনাস, প্রভিডেন্ট ফান্ড, জীবন ও স্বাস্থ্য বীমা, অফিস ক্যান্টিনে লাঞ্চের ব্যবস্থা, কোম্পানি কর্তৃক নিয়োগপ্রাপ্ত রেজিস্টার্ড ডাক্তারের সহজলভ্যতা ইত্যাদি।