শিক্ষানবিস সহকারী শাখা ব্যবস্থাপক-২ (কর্মী স্তর-০৯. খ)

Job Description

Title: শিক্ষানবিস সহকারী শাখা ব্যবস্থাপক-২ (কর্মী স্তর-০৯. খ)

Company Name: Dushtha Shasthya Kendra (DSK)

Vacancy: 75

Age: At most 35 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: Tk. 27500 (Monthly)

Experience:

Published: 2026-07-23

Application Deadline: 2026-08-13

Education:

    • Master of Commerce (MCom) in Accounting
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (হিসাব বিজ্ঞান অগ্রাধিকার)

Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At most 35 years
অভিজ্ঞতা: এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় মাঠকর্মকর্তা হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। 

Responsibilities & Context:

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য উন্নয়নমূলক ও আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। DSK  মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-৩৬৯)। পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (PKSF), বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় DSK ১৯৯৩ সাল থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। DSK ঋণ কার্যক্রম পরিচালনার জন্য  নিম্নলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করছে।

দায়িত্ব ও কর্তব্য :

  • দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)’র ঋণ বিধিমালা অনুযায়ী বিস্তারিত ধারনা নেয়া; 

  • সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থাপকের সাথে শাখার সকল পাশবই ক্রসচেক, সমিতি পরিদর্শন ও ঋণ বিতরণের পূর্বে মাঠে সদস্যর তথ্য সংগ্রহ করা; 

  • কর্মী কর্তৃক সদস্য ভর্তি, ঋণী নির্বাচন, একরারনামা (ঋণচুক্তিপত্র) ও নীতিমালা সঠিকভাবে পালন করা হয়েছে কি না তা চেক করা;

  • শাখার প্রতিটি তহবিলের ভিন্ন ভিন্ন হিসাব সংস্থার নিয়মনীতি অনুযায়ী সুষ্ঠভাবে সম্পন্ন করাতে ব্যবস্থাপককে সহায়তা করা;

  • শাখার প্রতিটি খরচ যথাযথ ভাউচারের মাধ্যেমে ব্যবস্থাপকের অনুমতিক্রমে বাজেট লাইন অনুসরণ করে করা হচ্ছে কিনা সে বিষয়ে ধারনা নেওয়া;

  • প্রয়োজনীয় ব্যাংক লেনদেন, মাস শেষে ব্যাংক বিবরণী সংগ্রহ, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে ব্যবস্থাপক কে সহায়তা করা; 

  • মাঠকর্মকর্তাদের আদায়কৃত অর্থ নিয়মিত অফিসে জমা নেয়া, বকেয়ার কারণ ঠিকমত পোস্টিং এবং মাঠকর্মকর্তাদের কাজ নিয়মিত তদারকী ও পরামর্শ প্রদানে সহায়তা করা; 

  • প্রতি মাসের শেষে নিদিষ্ট সময়ে,নির্দিষ্ট ফরমেটে মাসিক প্রতিবেদন চেক করে প্রধান কার্যালয়ে প্রেরণে ব্যবস্থাপক কে সহায়তা করা;

  • সাপ্তাহিক প্রতিবেদনের সমন্বিত চিত্র করা ও যথাসময়ে কমীদের সভা সম্পাদন করতে শাখা ব্যবস্থাপক কে সহায়তা করা; 

  • সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা এবং অফিসে সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করা;

  • সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা এবং অফিসে সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করা;

  • মটর সাইকেল চালনা জানতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে।



Job Other Benifits:

    বেতন ও অন্যান্য সুবিধাদি: সর্বসাকূল্যে মাসিক বেতন ২৭,৫০০/- টাকা। প্রশিক্ষণ সময় ছয় মাস শেষে কাজের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে সংস্থা নির্ধারিত বেতনস্কেলে  বেতন প্রদান প্রযোজ্য হবে। 

    অন্যান্য সুবিধাদি:  সংস্থার চাকরিতে স্থায়ীকরণের পর দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুয়িটি), অর্জিত ছুটি ভাতা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।  



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs